রিজার্ভ সঙ্কট: আইএমএফের কাছে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৭ ২৭ জুলাই ২০২২
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। নিজেদের অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানটির কাছে সহায়তা চেয়েছে পাকিস্তান ও শ্রীলংকা। এবার দক্ষিণ এশিয়া থেকে সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।
দেশের সংবাদমাধ্যম ডেইলি স্টারের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পোশাক রপ্তানিতে বিশ্বখ্যাত বাংলাদেশ। ব্যয় ও বাজেটের প্রয়োজনীয়তার মধ্যে ভারসাম্য আনতে এ ঋণ আবেদন করা হয়েছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাও রয়েছে। সার্বিকভাবে দেশের অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপের সঙ্গে খাপ খাইয়ে নিতে এ অর্থ চাওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) এ নিয়ে রিপোর্ট করেছে ডেইলি স্টার। তারা বলছে এ সংক্রান্ত ডক্যুমেন্ট তাদের হাতে আছে।
প্রতিবেদনে বলা হয়, ঋণ চেয়ে গত রোববার আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টালিনা জর্জিয়েভার কাছে আবেদন পাঠিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তবে অর্থ মন্ত্রণালয় এবং আইএমএফের কর্মকর্তারা এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটে আমদানি ব্যয় বেড়ে গেছে। ফলে পণ্য আমদানিতে অতিরিক্ত খরচ মেটাতে হচ্ছে। পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের রিজার্ভ কমে যাচ্ছে। তাই ডলার সংরক্ষণে বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া এ লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।
গত ২০ জুলাই কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যা দিয়ে আগামী ৫ মাস পণ্য আমদানি ব্যয় মেটানো যাবে। তবে চলতি বছরের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ৪৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি ১৭ দশমিক ২ বিলিয়ন ডলার। ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের প্রথম ১১ মাসে আমদানি বেড়েছে ৩৯ শতাংশ। সেখানে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ।
গত মাসে ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সেই হিসাবে প্রবাসী আয় কমেছে ৫ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, গত ৩ মাসে যুক্তরাষ্ট্রের মুদ্রার বিপরীতে টাকার মান হ্রাস পেয়েছে ২০ শতাংশ। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও টাকার অবমূল্যায়ন ঠেকাতে পারছে না।
পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যায়। ফলে সঙ্কটের মুখোমুখি হয় কর্তৃপক্ষ।
তিনি বলেন, আমাদের পেমেন্ট ব্যালান্স নেগেটিভ জোনে রয়েছে। আমাদের বিনিময় হার স্থিতিশীল করতে হবে।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







