রেকর্ড আয় করা ‘ধুরন্ধর-২’কে চরম কটাক্ষ ওয়াইসির
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৩ ২৯ মার্চ ২০২৬
‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি আর বিতর্ক যেন চলে হাত ধরাধরি করে। সিক্যুয়েলের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। গত ১৯ মার্চ রিলিজের পর থেকেই ‘বিজেপির প্রোপাগান্ডা’ তকমা পেয়েছে ‘ধুরন্ধর-২’। প্রতিনিয়ত কটাক্ষ, সমালোচনায় বিদ্ধ হচ্ছে আদিত্য ধরের সিনেমা।
‘বিতর্কের সলতে’তে আগুন ধরিয়েছিলেন ধ্রুব রাঠি। এখন সেটাই দাবানলের আকার ধারণ করেছে। এবার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর বিরুদ্ধে হিংসার উদযাপনের অভিযোগ তুলে চরম কটাক্ষ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি ও লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।
তিনি বলেন, “ওটা একটা সিনেমা হলো? চার ঘণ্টার ‘বকওয়াস’। গালিগালাজ, হিংসাকে উসকে দেওয়া ছাড়া এতে আর কী আছে? তিন ঘণ্টা পরই এটি আপনাকে ভাবাবে, মুসলমানদের গালিগালাজ দেওয়া উচিত কিনা!…”
আসাদউদ্দিন ওয়াইসি সাফ জানিয়ে দিয়েছেন, আর পাঁচজনের মতো ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাতামাতি করতে নারাজ তিনি।
গত তিন মাস ধরে ভারতীয় সিনেবাজারে কাঁপন ধরিয়েছে রণবীর সিং অভিনীত সিনেমা। গোটা ডিসেম্বর, জানুয়ারির পর ফেব্রুয়ারির বক্স অফিসেও একচেটিয়া রাজত্ব ধরে রেখেছিল ‘ধুরন্ধর-২’। এবার বিশ্বজুড়ে বিজয়রথ ছুটিয়েছে সিক্যুয়েল। মাত্র এক সপ্তাহেই হাজার কোটির গণ্ডি পেরিয়ে সর্বকালের সেরা আয় করা ভারতীয় সিনেমার খেতাব জিতেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
বিতর্কের পালে হাওয়া তুলে নিত্যদিন কোটি কোটি টাকার ব্যবসা করলেও দর্শকমনে এই সিনেমা নিয়ে কৌতূহলের অন্ত নেই। সেই প্রেক্ষিতেই সাম্প্রতিক এক সভায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ প্রসঙ্গে মুখ খোলেন ওয়েইসি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনোরকম রেয়াত না করেই এআইএমআইএম সভাপতির মন্তব্য, “তিন ঘণ্টা পর এই সিনেমা আপনাকে ভাবাবে, মুসলমানদের গালিগালাজ দেওয়া উচিত কিনা! এসব দেখার সময় কার আছে? আমার অন্তত এতক্ষণ ধরে একটা সিনেমা দেখার সময় নেই। আমি শুধু এটাই আশা করতে পারি, লোকেরা অন্তত এক ঘণ্টা আমার বক্তৃতা শুনতে পারেন।”
এখানেই অবশ্য থামেননি তিনি। সাংবাদিক যখন পাল্টা জানান, ‘ধুরন্ধর-২’ গোটা বিশ্বে প্রশংসিত হচ্ছে।, সেই কথা শুনে ওয়াইসির চরম কটাক্ষ। তিনি বলেন, “হায়দরাবাদে আমাদের প্রচলিত কথা রয়েছে, প্রিয়, এই জিনিসটা মনে রেখো না, কবরে নিয়ে যেও। তাই আমরা এসব সিনেমা নিয়ে মাথা ঘামাই না বরং কবরেই রাখি।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











