রেলের উন্নয়নে ভারতের সাথে চুক্তি স্বাক্ষর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫২ ৯ আগস্ট ২০১৯
ভারতের লাইন অব ক্রেডিট কার্যক্রমের’ আওতায় বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর গুনগতমান অনুযায়ী সময়মত বাস্তবায়নে ভারতীয় রেলমন্ত্রীর সহায়তা কামনা করেছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। ভারত সফরকালে তিনি গত ৬ আগস্ট নয়াদিল্লির রেলভবনে ভারতের রেলপথ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিযুশ গোয়েলের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সহযোগিতা কামনা করেন।
এই বৈঠকে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান বিভিন্ন প্রকল্প ও অন্যান্য বিষয়ে সফল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি কার্যপত্র স্বাক্ষরিত হয়।
বৈঠকে ‘ভারতের লাইন অব ক্রেডিটের’ আওতাধীন বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বাংলাদেশকে ১০টি ব্রডগেজ ও ১০টি মিটার গেজ লোকোমেটিভ প্রদান, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের ট্রিপ সংখ্যা বাড়ানো, বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রকৌশলীদের প্রশিক্ষণ প্রদান ও দক্ষতা বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সহায়তা কামনা করা হয়।
এ ছাড়াও চট্রগ্রামস্থ রেলওয়ে ট্রেনিং একাডেমির কারিকুলাম ও প্রশিক্ষণ পদ্ধতির মান উন্নয়ন, বাংলাদেশ রেলওয়ের সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং রেলওয়ের কারখানাগুলোর মান উন্নয়নে ভারত সরকারের সহায়তা চান রেলমন্ত্রী।
আজ শুক্রবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
ভারতের রেলপথ,বাণিজ্য ও শিল্প মন্ত্রী পিযুশ গোয়েলের আমন্ত্রণে বাংলাদেশের রেলমন্ত্রী ভারতে ৬ দিনের সরকারি সফর শেষে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছেন বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওই বৈঠকে বাংলদেশ রেলওয়ের সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে ভারতের রেলপথ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী শ্রী সুরেশ চান্নাবা পাসা আংগাদি, বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নুর ও এইচ এম ইব্রাহিম, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রেলওয়ের পশ্চিম অঞ্চলের জিএম,ভারতের রেলপথ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও সেদেশের রেলের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী ভারত সফরকালে বাংলাদেশের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
ভারতের রেলমন্ত্রীও বাংলাদেশের রেলমন্ত্রীকে বাংলাদেশ রেলওয়ের সেবার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সম্ভাব্য সকল প্রকার কার্যকর সহযোগিতার আশ্বাস দেন।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি








