রোদ-বৃষ্টিতে বিশ্বস্ত সঙ্গী ছাতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৬ ১ মে ২০১৯
আমির-ইমি
রোদে-বৃষ্টিতে আপনার বিশ্বস্ত সঙ্গী কে? যে সঙ্গী রোদ কিংবা বৃষ্টির হাত থেকে আপনাকে বাঁচায়, যার ছায়াতলে নিশ্চিন্তে পথ চলতে পারেন, যাকে ছাড়া গ্রীষ্ম-বর্ষার দিনগুলো একদমই চলে না।
রোদ-বৃষ্টির সেই নিত্যসঙ্গী হলো ছাতা।
ছাতার ইংরেজি প্রতিশব্দ আমব্র্রেলা। ল্যাটিন শব্দ থেকে এসেছে এটি। আমব্রা মানে ছায়া। সেই ছায়া থেকে ছাতার উৎপত্তি।
প্রথম ছাতার প্রচলন শুরু চীনে। ১৮০০ সালের পর থেকে ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ছাতার ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে, যা এখনও চালু আছে।
গ্রীষ্ম শুরু না হতেই শুরু হয়ে যায় ধুলার ওড়াউড়ি। বৈশাখী হাওয়া বলেই হয়তো তার এই ঔদ্ধত্যপনা। চৈত্রে প্রকৃতি থাকে একেবারে শুষ্ক। তাই এই সময় রোদের প্রকোপ একটু বেশিই থাকে। আর ধরণী হয়ে ওঠে তীব্র গরম, দাবপদাহে অতীষ্ঠ হয় মানুষ। কি শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ সবাই। শরীরকে প্রখর রোদ থেকে বাঁচাতে তাই দরকার হয় ছাতা।
ছাতা শুধু রোদের তাপ থেকেই রক্ষা করে না, শরীরকে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকেও বাঁচায়। ছাতা ব্যবহারে মাথার চুল ক্ষতিগ্রস্ত আবহাওয়া থেকে রক্ষা পায়। বাইরে খোলা জায়গায় উড়ে বেড়ানো ধুলাবালি থেকে রক্ষা করে। সর্বোপরি ছাতা আমাদেরকে বিরূপ পরিবেশ থেকে রক্ষা করে। তাই নিজেদের ব্যবহারের পাশাপাশি বাচ্চাদেরও ছোটবেলা থেকে ছাতা ব্যবহারে আগ্রহী করে তোলা উচিত।
বৃষ্টিতে ভিজলে ঠাণ্ডা কিংবা জ্বর হওয়ার পাশাপাশি নষ্ট হয়ে যেতে পারে প্রিয় পোশাকটিও। একটু সচেতন হলে কিন্তু আপনাকে এতটা ঝক্কি পোহাতে হবে না। বেরুনোর সময় খেয়াল করে ছাতাটি সঙ্গে রাখুন। দেখবেন প্রয়োজনে কাজে দিচ্ছে।
এক সময় বৃষ্টি আর রোদের হাত থেকে বাঁচতে ছাতা ব্যবহার হলেও এখন ফ্যাশনের অন্যতম অনুষঙ্গও বটে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও এখন বাহারি রঙ ও ডিজাইনের ছাতা ব্যবহার করছে।
ছাতা কেনার সময় বিবেচনায় রাখুন আপনার বয়স ও ব্যক্তিত্বকে।
আজকাল পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকেই ছাতা ব্যবহার করেন। তবে, রঙ ও ডিজাইনের পাশাপাশি ভালো মানের ছাতা কেনার দিকে মনোযোগী হওয়া উচিত।
অনেক সময় দেখা যায়, বাতাসের তীব্রতায় ছাতা উল্টে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। মুখোমুখি হতে হয় বিব্রতকর পরিস্থিতির। বর্তমান রোদ-বৃষ্টির মৌসুমে, শক্ত-মজবুত ছাতাকে করে নিন আপনার সঙ্গী।
ছাতা ব্যবহারেও একটু সচেতন হওয়া জরুরি। ছাতা ব্যবহারের পর ভালো করে তা সংরক্ষণ করুন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
বাজারে নানা রঙ আর আকৃতির স্টাইলিশ ছাতা পাওয়া যায়। মেয়েরা লাল, সবুজ, হালকা কমলা, বেগুনি, বিভিন্ন প্রিন্টের পাতার নকশা ইত্যাদি রঙের ও ডিজাইনের ছাতা ব্যবহার করতে পারেন। আর পোশাকের সঙ্গে মিল রেখেও ছাতার রঙ বেছে নিতে পারেন। ছেলেরা ব্যবহার করতে পারেন গাঢ় সবুজ, চকোলেট, ব্রাউন ও নীল রঙের ছাতা।
তবে ক্রেতা হিসেবে প্রত্যেকেরই উচিত, মান, সেলাই, কাপড় ও টেকসই স্টিল দেখে কেনা। তাতে দাম একটু বেশি পড়লেও টিকবে অনেক দিন।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
















