র্যাব আর আগের মতো থাকছে না
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৯ ১৯ মে ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত না করে একে একটি সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ আইনের আওতায় এনে বদলে ফেলা হচ্ছে। নতুন আইনের মাধ্যমে এই বাহিনীর নাম ও পোশাকও সম্ভবত বদলে যাচ্ছে।
আজ সকালে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্রিফিংয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন এবং প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
র্যাব বিলুপ্তির দাবি ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে উপদেষ্টা বলেন, র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, র্যাব আর আগের মতো করে থাকছে না। এতদিন বাহিনীটি আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধীনে কাজ করলেও এখন এর জন্য একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী আইন তৈরি হচ্ছে। এই নতুন আইনের মাধ্যমে র্যাবের জবাবদিহিতা ও কার্যক্রমসহ সবকিছু অনেক বেশি ওয়েল-ডিফাইনড থাকবে। এর অংশ হিসেবে বাহিনীর নাম ও পোশাকেও পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে, রাষ্ট্রে একটি দক্ষ ‘এলিট ফোর্স’ থাকার প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রচলিত পুলিশ বাহিনী যা পারে না, উন্নত প্রশিক্ষণ ও আধুনিক ইক্যুইপমেন্টের কারণে এই এলিট ফোর্স তা সফলভাবে মোকাবিলা করতে পারে। নতুন আইনের ফলে অতীতের মানবাধিকার লঙ্ঘনের মতো ঝুঁকিগুলো আর থাকবে না।
রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে এই বাহিনীকে আর ব্যবহার করা হবে না বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ‘পরবর্তী যে বাংলাদেশ আমরা তৈরি করতে চেয়েছি, তার প্রধান উদ্দেশ্যই হলো ‘ইনসাফ’ বা ন্যায়বিচার কায়েম করা। এমনকি শত্রুর প্রতিও ইনসাফ করা হবে।’
তিনি বলেন, যেকোনো নাগরিকের ক্ষেত্রে সরকার আইনের শাসন ও ন্যায়বিচারের মৌলিক নীতি অনুসরণ করবে।
ব্রিফিংয়ে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, তিস্তা মহাপরিকল্পনাকে কেবল বন্যা ও ভাঙন প্রতিরোধে সীমাবদ্ধ না রেখে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের অপশন যুক্ত করে নতুনভাবে সংশোধন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পানি সংরক্ষণের এই অপশন যুক্ত করে নতুনভাবে প্রজেক্টটি কারেক্ট বা সংশোধন করে উপস্থাপনের কাজ চলছে। জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্যই এটি করা হচ্ছে।
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
















