‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১৩ ১৪ জুন ২০২৬
মুক্তির ২৫ বছর পরও ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে আছে ‘লগান’। তবে ছবিটি মুক্তির আগে এর সাফল্য নিয়ে ব্যাপক সংশয় ছিল। এমনকি একাধিক তারকা অভিনেতা ছবিটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারও ছবিটির সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন বলে জানিয়েছেন অভিনেতা যশপাল শর্মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘লগান’-এ লাখা চরিত্রে অভিনয় করা যশপাল শর্মা বলেন, “পরিচালক আশুতোষ গোয়ারিকরের কাছে বহু বছর ধরে ছবিটির চিত্রনাট্য ছিল। তবে গল্প শোনার পর অধিকাংশ মানুষই এটিকে ঝুঁকিপূর্ণ প্রকল্প হিসেবে দেখেছিলেন।”
যশপালের দাবি, জাভেদ আখতারও মনে করেছিলেন গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এমন একটি গল্প, যেখানে নায়ক ধুতি-পাগড়ি পরে অভিনয় করবেন, তা দর্শকদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য নাও হতে পারে।
তিনি জানান, আশুতোষ গোয়ারিকর প্রথমে ছবিটির প্রস্তাব নিয়ে যান শাহরুখ খানের কাছে। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরে একই প্রস্তাব দেওয়া হয় হৃতিক রোশনকে। তিনিও ছবিতে অভিনয়ে রাজি হননি।

শেষ পর্যন্ত প্রস্তাবটি যায় আমির খানের কাছে। মজার বিষয় হলো, প্রথমবার গল্প শুনে তিনিও আগ্রহ দেখাননি। পরে পুরো চিত্রনাট্য পড়ে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মত পরিবর্তন করেন। এরপর শুধু অভিনয়ই নয়, ছবিটির প্রযোজনার দায়িত্বও নেন তিনি।
২০০১ সালে মুক্তি পাওয়া লগান বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। দেশ-বিদেশে সমানভাবে প্রশংসিত ছবিটি একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পায়। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় সিনেমা নতুন পরিচিতি লাভ করে।
যশপাল শর্মা বলেন, “ছবিটির সাফল্যের সুবাদে পুরো টিম বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ পেয়েছিল। তারা প্রায় এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। সেই সময়ই ঘটে ১১ সেপ্টেম্বরের (৯/১১) ভয়াবহ সন্ত্রাসী হামলা।”
অভিনেতার মতে, ‘লগান’-এর সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব পরিচালক আশুতোষ গোয়ারিকরের। কারণ, সবাই যখন ছবিটির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন, তখন একমাত্র তিনিই নিজের গল্প ও নির্মাণ পরিকল্পনার ওপর অটুট বিশ্বাস রেখেছিলেন।
মুক্তির ২৫ বছর পরও ‘লগান’ ভারতীয় সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। আর সেই ছবিকেই একসময় ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান, হৃতিক রোশন এবং প্রথমদিকে আমির খানও— এমন তথ্য নতুন করে বলিউডে আলোচনার জন্ম দিয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











