লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৪ ১২ মার্চ ২০২৬
লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান—দুজনের কিছু জায়গায় বেশ মিল। দুজনই ডানহাতি ব্যাটার ও উইকেটরক্ষক। বয়সও প্রায় কাছাকাছি। আন্তর্জাতিক ক্যারিয়ারও শুরু প্রায় একই সময়ে।
দুজনের সামনে এখন তিন সংস্করণ মিলিয়ে ১০ রানের মাইলফলক ছোঁয়ার হাতছানি। লিটন নাকি রিজওয়ান—কে আগে এই অভিজাত ক্লাবে নাম লেখাতে পারবেন?
বাংলাদেশ দলের উইকেটরক্ষক লিটনের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ২০১৫ সালে। একই বছর তিন সংস্করণে অভিষেক হয় তার।
আর পাকিস্তান দলের উইকেটরক্ষক রিজওয়ানেরও আন্তর্জাতিক ক্যারিয়ারও শুরু ২০১৫ সালে। সেই বছর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। তবে টেস্ট অভিষেক হয় পরের বছর।
রিজওয়ান পাকিস্তানের হয়ে ২৪৮ ম্যাচ (২৫৪ ইনিংস) খেলে করেছেন ৮৭৪৪ রান। সেঞ্চুরির সংখ্যা ৮ ও গড় ৪৩.০৭। ১০ রানের মালিক হতে ৩৩ বছর বয়সী এই তারকার প্রয়োজন আর ১২৫৬ রান।
লিটন ২৬৮ ম্যাচে (৩০৩ ইনিংস) করেছেন ৮৩৪৪ রান। সেঞ্চুরির সংখ্যা ১০, গড় ২৯.০৭। পঞ্চম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ রানের সামনে ৩১ বছর বয়সী এই তারকা। তার জন্য প্রয়োজন আর ১৬৫৬ রান।
হয়তো আগামী বছর ১০ রানের মালিক হবেন লিটন ও রিজওয়ান। দুজনে নিজেদের শততম ম্যাচ খেলেন ২০২১ সালে। সে বছরের ২১ মে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ শেষে লিটনের রান ছিল ২৯৬০। আর ১২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট শেষে রিজওয়ানের রান ছিল ২৮০২।
দুজনে নিজেদের ২০০তম ম্যাচ খেলেন ২০২৪ সালে। সে বছরের ২০ ডিসেম্বর নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচ শেষে লিটনের রান ছিল ৬৬২৬। আর ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি শেষে রিজওয়ানের রান দাঁড়ায় ৬৮৮৪।
সময়ের সঙ্গে সঙ্গে অল্প অল্প করে লিটনের চেয়ে এগিয়ে যান রিজওয়ান। দুজনের সাম্প্রতিক ফর্ম খারাপ যাচ্ছে। তারপরও নিজেদের দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ তারা। নিজেদের দিনে হারিয়ে দিতে পারেন যেকোনো প্রতিপক্ষকে। দুজনেই অবশ্য অধারাবাহিকতার কারণে বেশ কয়েকবার দল থেকে বাদ পড়েছেন।
মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ও পাকিস্তান। বুধবার সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
সেই ম্যাচে লক্ষ্য তাড়া করতে চারে ব্যাটিংয়ে নেমে লিটন ৩ রানে অপরাজিত ছিলেন। একই পজিশনে ব্যাটিংয়ে নামা রিজওয়ান করেন ১০ রান। ক্যারিয়ারে দুজনেই বেশি রান করেছেন ৬ ও ৭ নম্বর পজিশনে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
















