৯৯৯ নম্বরে কল
লিফটে শ্বাসরুদ্ধ দেড় ঘন্টা !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৫ ২৪ ফেব্রুয়ারি ২০১৯
‘৯৯৯’ নম্বরে কল দিয়ে রক্ষা পেলেন মো: নাসির উল্লাহ্ । শেষ হয় লিফটের ভেতর আটকে পড়ে দেড় ঘন্টার শ্বাসরুদ্ধ পরিস্থিতির।
ঘটনা আজ রোববার সকালের। রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি ভবনে।
সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কে অবস্থিত বন্ধুর বাড়িতে যান ১৮ বছরের তরুণ নাসির। বন্ধু থাকেন ভবনের ছয়তলায়। নাসির লিফটে উঠলে সেটি দোতলায় এসে হঠাৎ শব্দ করে থেমে যায়। নিভে যায় লিফটের আলো। ভেতরে আটকা পড়েন নাসির।
নাসিরকে লিফটের ভেতর থেকে বের করতে স্থানীয়ভাবেই ঘণ্টাখানেক চেষ্টা চালানো হয়। কিন্তু তাঁরা ব্যর্থ হন। শেষে নাসির নিজেই লিফটের ভেতর থেকে ‘৯৯৯’ নম্বরে কল করেন। মিনিট দশেকের মধ্যে ফায়ার সার্ভিস সদস্যরা এসে তাঁকে উদ্ধার করেন। প্রায় দেড় ঘণ্টার শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পান নাসির।
নাসির বলেন, জোরে শব্দ করে লিফটটা বন্ধ যাওয়ার পর আমি অনেক ভয় পেয়ে যাই। কী করব বুঝতে পারছিলাম না। কত তলায় আটকে ছিলাম, তাও বলতে পারি না। লিফটের জরুরি বাটনটাও খুঁজে পাইনি। তবে কিছুক্ষণ পর লোকজনের আওয়াজ শুনতে পাই। সবাই অনেক চেষ্টা করছিল। কিন্তু লিফটের দরজাটা খোলা যাচ্ছিল না। পরে আমি আমার মোবাইল দিয়ে ৯৯৯ নম্বরে কল করি। আমাকে ফায়ার সার্ভিসের অফিসে ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস খুব দ্রুতই চলে এসে আমাকে উদ্ধার করে।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে। আটকে পড়া ব্যক্তি আমাদের জানান, তাঁর নি:শ্বাস বন্ধ হয়ে আসছে। আমরা দ্রুত তাঁকে উদ্ধার করি।
সফিকুল ইসলাম বলেন, আসলে নিয়মিত লিফট রক্ষণাবেক্ষণ না করা হলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। তাই সব সময় বিষয়টিতে নজর দেয়া উচিত।
দুর্ঘটনার শিকার নাসির উল্লাহ্ মমতাজ উদ্দিন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কুকিং কোসের্র ৮ম ব্যাচের শিক্ষার্থী।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ

