শাবনূরের চোখে সবচেয়ে স্মার্ট রিয়াজ-ফেরদৌস
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৪ ১২ মার্চ ২০২২
একটা বিতর্ক প্রায় শোনা যায়, ঢালিউডের অনেক নায়কের ক্যারিয়ার গড়ে দেওয়ার পেছনে শাবনূরের অবদান আছে। বিশেষ করে রিয়াজ-ফেরদৌস প্রসঙ্গ উঠলেই বিতর্কটা আরো মাথাচাড়া দিয়ে ওঠে। বলা হয়ে থাকে, শাবনূরের কাঁধে ভর করে তারা প্রতিষ্ঠিত হয়েছেন।
তবে শাবনূর এটা মানতে নারাজ। তিনি বিশ্বাস করেন, দেশের এই দুই জনপ্রিয় নায়ক নিজেদের যোগ্যতায় চলচ্চিত্রে নিজস্ব জায়গা করে নিতে পেরেছেন।
শাবনূর বলেন, এই বিতর্কের কোনো যৌক্তিকতা নেই। এটা একদম ঠিক না। আমার সময়ের সবচেয়ে স্মার্ট নায়ক রিয়াজ ও ফেরদৌস। তাদের কথা বলার ধরন, আচরণ- সবকিছুই আকর্ষণীয়। দুজন অসম্ভব মেধাবী। তারা নিজ যোগ্যতায় আজকের অবস্থানে এসেছেন। অভিনয় ছাড়াও রিয়াজ-ফেরদৌস দারুণ উপস্থাপনাও করেন।
তিনি আরো বলেন, তবে হ্যাঁ, মাঝে মাঝে পরিচালক এসে আমার কাছে জানতে চাইতেন, ছবিতে নায়ক হিসেবে কাকে নেওয়া যায়- আমি তখন রিয়াজ বা ফেরদৌসের নাম বলতাম। এর একমাত্র কারণ, তাদের সঙ্গে আমার বোঝাপড়া ভালো। কাজের ক্ষেত্রে প্রচুর হেল্পফুল।
নব্বই দশকে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। সালমানের মৃত্যুর পর শাবনূর-রিয়াজ জুটি গড়ে ওঠে। ফেরদৌসের সঙ্গেও জুটি বাঁধেন তিনি। এছাড়াও আরো অনেকের সঙ্গে অভিনয় করেছেন শাবনূর।
সালমান-পরবর্তী শাবনূরের কাছে সেরা জুটি কোনটি- জানতে চাইলে তিনি বলেন, রিয়াজ ও ফেরদৌসের সঙ্গে জুটি হয়ে অনেক ছবিতে কাজ করেছি। এই দুজনের সঙ্গে আমার জুটিটা পছন্দের। এছাড়া অমিত হাসান, ওমর সানি এবং সবশেষ শাকিব খানের সাথে জুটি হয়ে কাজ করেছি। তাদের সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। তবে আমি রিয়াজ-ফেরদৌসকে এগিয়ে রাখব।
শাবনূর এখন সিনেমা থেকে স্বেচ্ছানির্বাসনে। একমাত্র ছেলে আইজান নেহানের ভবিষ্যতের কথা ভেবে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন। দেশটির নাগরিক তিনি। বিশেষ প্রয়োজনে মাঝে মাঝে দেশে আসেন। কাজ শেষে আবার উড়াল দেন নতুন ঠিকানায়।
তবে দেশে থাকা শাবনূরের অনুরাগীদের প্রত্যাশা, আবার ক্যামেরার সামনে দাঁড়াক তাদের প্রিয় নায়িকা। শাবনূরও সেটা চান। একটা ভালো গল্পের অপেক্ষায় তিনি। ভালো লাগার কোনো চরিত্র পেলে ফিরতে পারেন লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











