শাহজালালে ১০ কেজি সোনাসহ নারী ক্রু আটক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৬ ৫ সেপ্টেম্বর ২০১৯
ঢাকা বিমানবন্দরে বৃহস্পতিবার প্রায় ১০ কেজি সোনার বারসহ একটি বেসরকারি বিমানসংস্থার এক নারী ক্রুকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সকালে ওই বিমান কর্মীর কাছ থেকে ৮২টি সোনার বার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার রাশেদুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, জব্দ করা সোনার বারের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
রাশেদুল ইসলাম খান বলেন, বেসরকারি সংস্থার একটি বিমান ওমানের মাসকাট থেকে আজ বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। ফ্লাইটটির একজন নারী গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে টার্মিনাল এলাকায় এলে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটকায়।
তিনি বলেন, পুলিশের কাছে আগাম খবর ছিল, ওই বিমানের একজন নারী কর্মীর কাছে লুকানো সোনার বার আছে। তল্লাশিতে ওই বিমানকর্মী দুই ঊরুতে ৮২টি সোনার বার স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে বাঁধা অবস্থায় ধরা পড়ে।
সোনার বার জব্দের ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানায় বিমানবন্দর আর্মড পুলিশ। রাশেদুল ইসলাম খান জানিয়েছেন, ওই নারী ক্রু এর আগেও বেআইনিভাবে সোনা বাংলাদেশে নিয়ে এসেছেন। বিমানের ওই কর্মীকে এখন বিমানবন্দরের থানায় রাখা হয়েছে।
এই ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি জানিয়েছেন। পুলিশ সুপার আরও জানিয়েছেন বাংলাদেশে অতীতে আকাশপথে চোরাইভাবে মলদ্বারে এবং শরীরের অন্য অংশে বেঁধে সোনা নিয়ে আসার অনেক ঘটনা ঘটেছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের