শাহরুখের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন প্রিয়াঙ্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০২ ১৮ এপ্রিল ২০২৩
পর্দায় শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি তখন তুমুল জনপ্রিয়। তাদের রসায়ন নিয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকমহল। শোনা যায়, সেসময় তলে তলে ব্যক্তিগত জীবনেও সম্পর্ক গড়ে উঠেছিল তাদের। তার অনেক আগেই কি শাহরুখের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা?
ফারহান আখতারের ‘ডন’ ছবিতে জুটি বাঁধার আগেই পরিচয় হয়ে গিয়েছিল দুজনের। তখনো ছবির জগতে আসেননি প্রিয়াঙ্কা। ২০০০ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ‘দেশি গার্ল’, যার চূড়ান্ত পর্বে অন্যতম বিচারক ছিলেন শাহরুখ।
প্রশ্নোত্তর পর্বে সমাজের আলাদা আলাদা ক্ষেত্রের তিন জনের কথা উল্লেখ করে শাহরুখ জানতে চান, প্রিয়াঙ্কা কার গলায় মালা দিতে ইচ্ছুক। চিত্রতারকা হিসেবে নিজেকেও শাহরুখ রেখেছিলেন সেই তালিকায়। তিনি নিশ্চিত ছিলেন প্রিয়াঙ্কা তাকেই বেছে নেবেন। কিন্তু প্রিয়াঙ্কার উত্তর অবাক করে দিয়েছিল বলিউড ‘বাদশা’কে।
কী কী বিকল্প রেখেছিলেন শাহরুখ? প্রিয়াঙ্কাকে বলেছিলেন, ‘ধরো, এই তিন জনের মধ্যে একজনকে তোমার বিয়ে করতে হবে। আজহার ভাই (মোহাম্মদ আজাহারউদ্দিন) -এর মতো একজন ভারতীয় খেলোয়াড়, যে তোমাকে বিশ্বের নানা প্রান্তে নিয়ে যাবে, যে দেশকে গর্বিত করবে।’
এরপর শাহরুখ বলেন, ‘দ্বিতীয় জন কোনো শিল্প চেতনাসম্পন্ন ব্যবসায়ী, যার নাম উচ্চারণ করা কঠিন, ধরো, স্বরোভস্কি। যে তোমাকে অলঙ্কারে মুড়ে রাখবে, সুদৃশ্য কণ্ঠহার দেবে, তোমাকে বাড়ির জন্য একটা হাওয়াই চটিও কিনতে হবে না।’
এরপরই নিজের কথা ঢুকিয়ে দেন কৌশলে। অভিনেতার কথায়, ‘তৃতীয় জন আমার মতো হিন্দি ছবির কোনো তারকা, যে তোমাকে এমন সব প্রশ্ন করেছে।’
তখন শাহরুখ আরও বলেন, তার উত্তর যাই হোক, নম্বরে প্রভাব পড়বে না। শাহরুখ ধরেই নিয়েছিলেন, প্রিয়াঙ্কা তার নামই বলবেন। কিন্তু সবাইকে অবাক করে প্রিয়াঙ্কা বলেন, ‘যদি এই তিন জনের মধ্যে থেকে বেছে নিতে হয়, আমি খেলোয়াড়কে বেছে নেব।’ উত্তর দেওয়ার সময় বেশ আত্মবিশ্বাসী ছিলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘যখন আমি ঘরে ফিরব বা সে ফিরবে, আমি তাকে বলতে পারব আমি তার জন্য ততটাই গর্বিত, যতটা দেশ তাকে নিয়ে গর্বিত। তুমিই সেরা।’
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘তেমন স্বামীর জন্য আমি অসম্ভব গর্বিত হব, যে দৃঢ় চরিত্রের মানুষ হবে এবং দেশকে গর্বিত করবে।’ তার উত্তর শুনে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান দর্শকেরা। ‘দ্য হিরো : লাভ স্টোরি’ দিয়ে ছবির জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। এখন হলিউডেও তার জয়জয়কার।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











