শীতকালে গরম পানিতে গোসল, উপকার নাকি ক্ষতি?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৩ ২৪ ডিসেম্বর ২০২৩
সারাদিনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে সকালের গোসল আমাদের সতেজ করে তোলে। কিন্তু শীতকাল এলেই অনেকে ঠান্ডার ভয়ে গোসল করতে চান না। অনেকেই আবার শীতে নিয়মিত গরম পানিতে গোসল করেন। কোন পানিতে গোসল করা বেশি উপকার?
বিশেষজ্ঞদের মতে, খুব ঠান্ডা বা অলসতা লাগলেও শীতকালে প্রতিদিন গোসল করা উচিত। এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচ্ছন্নতা ছাড়াও গোসলের অনেক স্বাস্থ্যের উপকারিতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গরম পানিতে গোসল করলে স্বাস্থ্য ভালো থাকে এবং চাপমুক্ত থাকার সম্ভাবনা বেশি থাকে, বেশি বিশ্রাম হয়, ভালো ঘুমও হয়।
ডায়াবেটিসে আক্রান্তদের জন্য শীতকালে গরম পানিতে গোসল করা খুবই উপকারী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নিয়মিত গরম পানিতে গোসল করলে রক্তে শর্করার মাত্রা সঠির থাকে। এর পাশাপাশি ক্যালোরি কমাতেও সাহায্য করে। সমীক্ষায় দেখা গেছে, ৩০ মিনিট হাঁটার পর যে পরিমাণ ক্যালোরি আমাদের শরীর থেকে ধ্বংস হতে পারে, সেই একই পরিমাণ ক্যালোরি ধ্বংস হচ্ছে দিনে একবার গরম পানিতে গোসল করার ফলে। এছাড়াও রক্তে শর্করার মাত্রাও সঠিক থাকছে।
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। কিন্তু সারাদিনের পরিশ্রম, ক্লান্তি, চোখের পাতা বুজেও আসছে, তবুও ঘুমের পাত্তা নেই! এর সমাধান হতে পারে গরম পানিতে গোসল। বিশেষজ্ঞরা বলছেন, ভালো ঘুমের জন্য দারুণ উপকারী গরম পানিতে গোসল। গরম পানিতে গোসল করলে শরীর সতেজ হয়ে যায়। শরীরের পেশিগুলোও আরাম পায়। আর এর ফলেই দ্রুত ঘুম চলে আসে। তাই যাদের অনিদ্রার সমস্যা রয়েছে, তাদের জন্য খুব উপকারী।
চিকিৎসকরা বলছেন, শরীরে রক্ত সঞ্চালন সঠিক রাখতে সাহায্য করে গরেম পানিতে গোসল। রক্ত সঞ্চালন সঠিক থাকলে শরীরে এনার্জিও পরিপূর্ণ থাকে। এছাড়া, উচ্চ রক্তচাপের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিয়মিত গরম পানিতে গোসল। এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদপিন্ডকে সচল রাখতে সাহায্য করে।
মস্তিষ্কে রক্ত সঞ্চালন সঠিক না হলেই মাথা যন্ত্রণার সমস্যা দেখা দেয়। মাথা যন্ত্রণার সমস্যাকে দূর করতে সাহায্য করে গরম পানিতে গোসল। এছাড়াও স্ট্রেস, উদ্বেগের মতো সমস্যাকেও প্রতিরোধ করে গরম পানি।
বিভিন্ন সময়ে অনেকের পেশিতে টান পড়ে। বিশেষজ্ঞদের মতে, পেশিগুলোকে সচল রাখতে সাহায্য করে গরম পানিতে গোসল। কাঁধ, পিঠ, ঘাড়ে ম্যাসেজের মতো কাজ করে গরম পানিতে গোসল। ত্বক বিশেষজ্ঞদের মতে, ত্বকের জন্য দারুণ উপকারী গরম পানিতে গোসল। নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে ত্বক সুস্থ থাকে। ত্বক থেকে যাতবীয় দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে গরম পানি। এছাড়াও, ত্বকের আদ্রতা বজায় রেখে বয়সের ছাপও পড়তে দেয় না।
শীত আসলেই অনেকের ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যা দেখা দেয়। ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যাকে দূর করতে সাহায্য করে গরম পানিতে গোসল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকালের মতো বছরের যে কোনো সময়েই গরম পানিতে গোসল করলে ঠান্ডা লাগার সমস্যা অনেক কম থাকবে।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
















