শীতের আগমন, যেভাবে নেবেন গর্ভবতী মায়ের যত্ন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৩ ২১ অক্টোবর ২০১৯
মাতৃত্ব একজন মায়ের জন্য অনেক সুখকর অনুভূতি। কিন্তু গর্ভকালীন একজন মায়ের জন্য অনেক চ্যালেঞ্জিং। এসময়ে তাকে অনেক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। সেজন্য বেশি বেশি গর্ভবতী মায়ের যত্ন নিতে হয়। শীতকালে আরো একটু বেশি চ্যালেঞ্জিং। শীতে ঠান্ডাজনিত অসুস্থতা বেড়ে যায়। ফলে মায়ের পাশাপাশি গর্ভের সন্তানেরও ক্ষতি হতে পারে।
শীতকালে গর্ভবতী মায়ের যত্ন নিয়ে কিছু পরামর্শ। এ পরামর্শগুলো শুধু একজন মায়ের জন্য নয়, তার স্বামীর জন্যও। সর্বোপরি আমাদের সবার জন্য।
সুষম খাবার খান
গর্ভের সন্তান তার পুষ্টি চাহিদা পূরণ করে মায়ের খাবারের মাধ্যমে। মা অসুস্থ হলে এর প্রভাব গর্ভের সন্তানের উপরও পড়ে। সেজন্য মায়ের সুষম খাবার ও তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরী। এতে সুস্থ সন্তান জন্ম দেয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। শীতকালে সতেজ ফলমূল ও সবুজ সবজি খাওয়া উচিত বেশি করে। সবুজ সবজি ও সতেজ ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলমূল ও সবজির সঙ্গে ডায়েটে জাফরান ও দুধ রাখা উচিত। এতে শরীর উষ্ণ থাকবে।
পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন
শীতকালে আমাদের তৃষ্ণা কম লাগে বলে আমরা স্বাভাবিকের তুলনায় কম পানি খাই। কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য এটা মোটেও উচিত নয়। শীতকাল শুষ্ক ঋতু হওয়ার ফলে অন্যান্য সময়ের চেয়ে বেশি করে পানি খাওয়া উচিত। একজন গর্ভবতী মায়ের জন্য দিনে কমপক্ষে ২.৩ লিটার পানি খাওয়া প্রয়োজন। পাশাপাশি ডাবের পানি ও অন্যান্য স্বাস্থ্যকর তরল খাবার খাওয়া যেতে পারে। এসময়ে পানি খাওয়ার কথা ভুলে গেলে নির্দিষ্ট পরিমাণ পানি খাওয়ার জন্য এলার্ম সেট করে রাখতে পারেন।
ত্বকের আর্দ্রতা ধরে রাখুন
শীতকালে সাধারণত আমাদের ত্বকের আর্দ্রতাও কমে যায়। আর গর্ভবতী মায়ের ক্ষেত্রে এ সমস্যা আরো বেশি দেখা দেয়। সেজন্য ত্বকে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এসময় কিছু জিনিস মনে রাখুন-৫ মিনিটের মধ্যে গোসল শেষ করুন, গরম পানি কম ব্যবহার করার চেষ্টা করুন অথবা হালকা গরম পানি ব্যবহার করুন, ত্বক ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার ব্যবহার করুন, সাবান ব্যবহার কম করুন অথবা গ্লিসারিন সমৃদ্ধ সাবান ব্যবহার করুন, ঠোঁট চুষবেন না, ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।
ঠান্ডাজনিত রোগের জন্য চিকিৎসা নিন
অনেকেই মনে করেন, গর্ভকালীন অবস্থায় অন্য কোনো ওষুধ খেলে তা প্রতিক্রিয়া করে ক্ষতি হতে পারে। এ ধারণা একেবারে ঠিক না, আবার একেবারে ভুলও না। কিন্তু ঠান্ডা জাতীয় অসুখে যদি গর্ভবতী মা তিনদিনের বেশি ভোগেন, তাহলে ডাক্তার দেখানো উচিত। ডাক্তার এসময়ে নিরাপদ ওষুধই দেবেন। তিনদিনের বেশি সর্দি কাশি থাকলে তা ফ্লু জাতীয় কোনো রোগের লক্ষণ হতে পারে। প্রয়োজনে ডাক্তারের কাছ থেকে এ বিষয়ে ভালোভাবে জেনে নিতে হবে।
শীতকালীন রোগের প্রতিরোধ করুন
শীতকালে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। সেজন্য আপনাকে সুরক্ষিত থেকে রোগ প্রতিরোধ করতে হবে। শীতকালে কিছু সাবধানতা অবলম্বন করলেই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। নিয়মিত সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোবেন, সবুজ শাকসবজি ও ফলমূল খাবেন। এতে প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তুলসি চা খেতে পারেন, এতে কফ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। হালকা গরম পানিতে লবন দিয়ে কুলি করলে গলায় ঠান্ডাজনিত রোগ হবে না।
উষ্ণ ও আরামদায়ক পোশাক পরুন
খেয়াল রাখুন শীতকালে গর্ভবতী মায়ের পোশাক যেন একই সঙ্গে উষ্ণ ও আরামদায়ক হয়। বেশি টাইট পোশাক পরা যাবে না। এতে আপনার গর্ভের সন্তানের উপর চাপ পড়তে পারে। ঢিলেঢালা পোশাক পরার চেষ্টা করুন। সামনে বোতামসহ সুয়েটার এসময়ে গর্ভবতী মায়ের জন্য আরামদায়ক ও নিরাপদ হবে। শীতে বাসায় মোজা পরে থাকুন। কারণ ঘরের মেঝে থেকে পায়ে ঠান্ডা লেগে ক্ষতি হতে পারে।
নিয়মিত ব্যায়াম করুন
শীতের মধ্যে ভোরে বাইরে ব্যায়াম করতে যাওয়া গর্ভবতী মায়ের জন্য কিছুটা কঠিন বটে। কিন্তু তাই বলে ব্যায়াম বাদ দেয়া যাবে না। নিজেকে ফিট ও নিরাপদ রাখার জন্য ঘরেই ব্যায়াম করতে পারেন। এসময়ে মেডিটেশন ও যোগ ব্যায়াম বেশ উপকারী। যোগ ব্যায়ামের জন্য ডিভিডি কিনে তা দেখে দেখে করতে পারেন। তাছাড়া ইউটিউব থেকে ব্যায়ামের কিছু নিয়ম শিখে নিয়ে ঘরে বসেই ব্যায়াম করতে পারেন।
বেশি করে ইনডোরে থাকার চেষ্টা করুন
গর্ভবতী থাকা অবস্থায় আপনি ও আপনার অনাগত সন্তান অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। আর শীতকালে খারাপ আবহাওয়ার ফলে বাতাসের ধুলাবালি ও বিভিন্ন জীবাণু দ্বারা খুব সহজে আক্রান্ত হতে পারেন। সেজন্য যথাসম্ভব কম বাইরে যাওয়ার চেষ্টা করুন। ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি করে বেশি সময় কাটান। বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন সবসময়।
সঠিকভাবে গর্ভবতী মায়ের যত্ন নিলেই আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ ও সবলভাবে পৃথিবীতে আসবে। সেজন্য এ সময়টাতে বেশি করে গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
















