শীর্ষ দশে মোস্তাফিজ, ইমন-তামিম-জাকের-শরিফুলের বড় লাফ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩০ ২৩ জুলাই ২০২৫
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাদুকরী বোলিংয়ে আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ১৭ ধাপ লাফ দিয়ে যৌথভাবে নবম স্থানে অবস্থান করছেন তিনি। সেখানে তার সঙ্গী ভারতের পেসার অর্শদীপ সিং। দুজনেরই রেটিং পয়েন্ট ৬৫৩।
২০২১ সালের অক্টোবরের পর এই প্রথম টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন ফিজ। এছাড়া শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। তৃতীয় ভারতের বরুণ চক্রবর্তী, দ্বিতীয় ইংল্যান্ডের আদিল রশিদ এবং শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রানে ২ উইকেট শিকার করেন মোস্তাফিজ। পরের ম্যাচে ১৫ রানে নেন ১ উইকেট। দুই ম্যাচই জিতে তিন ম্যাচ সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র্যাংকিংয়ে। ৯ ধাপ উন্নতি করে ১৬তম স্থানে উঠে এসেছেন টাইগার স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৭ রানে ১ উইকেট নেন তিনি। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে লাভ করেন ২ উইকেট। তানজিম হাসান সাকিবেরও উন্নতি হয়েছে ৯ ধাপ। ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২০ রানে ১ উইকেট নেন তানজিম। দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট শিকার করেন ডানহাতি পেসার। আরেক পেসার শরীফুল ইসলামের উন্নতি হয়েছে ১৪ ধাপ। দ্বিতীয় ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নেয়া বাঁহাতি উঠে এসেছেন ৪৩তম স্থানে।
ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৩৭তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউট হন তিনি। তবে গত ১৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৭৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। চলতি পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৫ রানের খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলা জাকের আলী এগিয়েছেন ১৭ ধাপ। ৫৬তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এ উইকেটকিপার-ব্যাটার। প্রথম ম্যাচে ৩৬ রান করা তাওহিদ হৃদয় এগিয়েছেন দুই ধাপ। ৪০তম স্থানে উঠেছেন তিনি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে পারভেজ হোসেন ইমনের। প্রথম ম্যাচে অপরাজিত ৫৬ এবং দ্বিতীয় ম্যাচে ১৩ রান করা এই বাঁহাতি ওপেনার ২২ ধাপ উন্নতি করে ৬৩তম স্থানে উঠে এসেছেন। তবে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়েও শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, দুইয়ে ভারতের অভিষেক শর্মা এবং তিনে ভারতেরই তিলক বর্মা।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি করে ৩৫তম স্থানে উঠে এসেছেন শেখ মেহেদী হাসান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেয়ার পাশাপাশি ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। কিন্তু ৩ ধাপ অবনমন হয়ে ৪১তম স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। এক ধাপ অবনমন হয়ে ৫৪তম স্থানে নেমেছেন রিশাদ হোসেন। ৩ ধাপ উন্নতি করে ৮১তম স্থানে উঠে এসেছেন তানজিম হাসান সাকিব।
চলমান ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সেরও প্রভাব পড়েছে এই র্যাংকিংয়ে। ৭ ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ অবস্থান তার। শীর্ষে অবস্থান করছেন ভারতের হার্দিক পান্ডিয়া।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















