শেখ হাসিনা চরিত্রে অভিনয়, অনুশোচনা নেই ফারিয়ার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৪ ২৩ মার্চ ২০২৫
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করে মুদ্রার এপিঠ-ওপিঠ দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। এ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক সমালোচনা হয়েছে ফারিয়াকে নিয়ে। অনেকেই কটাক্ষ করে বলেছেন, পালানোর বায়োপিকটা কে করবে? সম্প্রতি স্ক্যান্ডাল উইদ সামিরসিন পডকাস্টে এসে এসব সমালোচনা নিয়ে বিস্তর কথা বললেন ফারিয়া।
সমালোচনা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, সমালোচনা যেকোনো শিল্পীর জীবনের একটি অংশ। আমাদের কাজটা অনেকটা জুয়ার মতো। জুলাইয়ের পর থেকে যে সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে, সেই সিনেমাতে সাইন করার পর অনেক প্রশংসা পেয়েছিলাম। মূলত যে চরিত্রে আমি অভিনয় করেছি তার জন্য। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ার পর পুরো দেশ আমাকে ঘৃণা করা শুরু করল। এই কারণে আমি কনফিউজড, কোনটা গ্রহণ করব। আমরা সবাই জানি দেশে কী হয়েছে। কিন্তু এ জন্য কোনো শিল্পীকে দোষারোপ করা ঠিক নয়।
তিনি বলেন, ২০১৯ সালে যখন আমি মুজিব সিনেমাতে সাইন করেছিলাম, সে সময় সব স্বাভাবিক ছিল। সরকার পক্ষ থেকে এসে যদি বলা হয়, আপনাকে একটা কাজ করতে হবে; সেটা মানা করার সাধ্য আমার নেই। মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি আমি। মা-বাবাকে নিয়ে থাকি। এ ছাড়া সিনেমাটির পরিচালক ছিলেন শ্যাম বেনেগাল। তাই সিনেমাটি করতে আগ্রহী ছিলাম।
ফারিয়া মনে করেন, জুলাইয়ের পর এখন অনেক পরিচালক-প্রযোজক তাঁকে নিয়ে কাজ করতে ভয় পান। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘ইন্ডাস্ট্রির অনেকে আমার সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন। আমাকে নিয়ে কাজ করলে কোনো ধরনের ঝামেলা হবে কি না! যাঁরা সেনসেবল মানুষ, প্রতিভাকে মূল্যায়ন করেন, তাঁদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু অনেকে যাঁরা সেফ জোনে থাকতে পছন্দ করেন, তাঁরা হয়তো মনে করতে পারেন, এই মুহূর্তে আমরা ফারিয়াকে নিয়ে কাজ করব না।
লম্বা বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। ‘জ্বীন থ্রি’ নামের সিনেমাটির শুটিং শেষ করেছেন এরই মধ্যে। মুক্তি পাবে রোজার ঈদে। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এতে ফারিয়ার সঙ্গে আছেন আব্দুন নূর সজল। জ্বীন থ্রি দিয়েই জাজ মাল্টিমিডিয়ায় সাত বছর পর ফিরেছেন ফারিয়া।
সমালোচনা ও পেশাগত জায়গায় সমস্যা সৃষ্টি হলেও শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে কোনো অনুশোচনা নেই বলে জানালেন ফারিয়া। তাঁর মতে, একজন শিল্পীর জায়গা থেকে তিনি নিজের সেরাটা দিয়েই পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
ফারিয়া বলেন, আমার ক্যারিয়ারের পাঁচ বছর এ সিনেমায় ইনভেস্ট করেছি। এখন আমি যদি বলি অনুশোচনা হচ্ছে, তাহলে সেটা আমার পেশাকে অপমান করা হবে। এই সিনেমার কারণে যে বাজে সময়টা পার করেছি বা এখনো করছি, সেটা আমার জন্য লেখা ছিল। এটাকে মেনে নিয়ে যুদ্ধটা চালিয়ে যেতে হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











