শোয়েব মালিকের তৃতীয় বিয়ে নিয়ে ‘অসন্তুষ্ট’ পরিবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪০ ২১ জানুয়ারি ২০২৪
দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টেনে ফের বিয়ে করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক। স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী সানা জাভেদের গলায় মালা দিয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শোয়েব মালিকের উপর খুশি ছিলেন না স্ত্রী সানিয়া মির্জা। ৪১ বছর বয়সেও অন্য নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি।
সানিয়া চেয়েছিলেন সংসার টিকিয়ে রাখতে। কিন্তু শোয়েব সানা জাভেদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এমনটা জানার পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। ডিভোর্স লেটার পাঠান মালিককে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদে অসন্তুষ্ট হয়েছে শোয়েব মালিকের পরিবার। তারা চেয়েছিল এই জুটির সংসার টিকে থাকুক। কিন্তু শোয়েব সে কথা কানে তোলেননি।
সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পরেই সানা জাভেদকে বিয়ে করেন তিনি। এই ক্রিকেটারের তৃতীয় বিয়েতে তার পরিবারের কোনো সদস্যরাও উপস্থিত ছিলেন না। শোয়েব মালিকের বোন জামাই ইমরান জাফর বলেছেন, তাদের বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি। পরিবারের কেউ তাদের বিয়েতে অংশ নেয়নি।
প্রসঙ্গত, শোয়েব মালিকের এটি তৃতীয় বিয়ে। এর আগে আয়েশা সিদ্দিকি নামের এক ভারতীয়কে বিয়ে করেন এই পাকিস্তানি ক্রিকেটার। তার সাথে বিচ্ছেদ হলে বিয়ে করেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে। সানিয়ার সাথে বিচ্ছেদের আনুষ্ঠানিক খবর এখনও জানা না গেলেও তৃতীয়বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী সানা জাভেদকে।
যদিও কবে সানার গলায় মালা দিয়েছেন এই তারকা সে বিষয়ে কিছু জানা যায়নি। শোয়েবের পোস্ট দেখে বোঝা যাচ্ছে, পাকিস্তানে থাকাকালীন সময়েই এই অভিনেত্রীকে বিয়ে করেছেন তিনি। কিন্তু সেটা প্রকাশ করলেন আজ বিপিএলে মাঠে নামার আগে।
উল্লেখ্য, ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। ২০১৮ সালে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বছর খানেক ধরেই সানিয়া ও মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এই তারকার কেউই তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে শনিবার (২০ জানুয়ারি) নিজের তৃতীয় বিয়ের খবর জানালেন মালিক।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











