শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৫ ১৩ জুলাই ২০২৫
প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। এমন সমীকরণ নিয়ে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছিল লিটন বাহিনী। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৯৪ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। তাতে ৮৩ রানের বিশাল জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো সফরকারীরা।
রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় প্রথম ওভারে ৮ নিয়ে রান তাড়া শুরু করেছিল শ্রীলঙ্কা। কিন্তু হোঁচট খায় পরের ওভারেই। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে পয়েন্ট থেকে শামীমের সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন ৮ বলে ৫ রান করা মেন্ডিস। শরিফুলের করা পরের ওভারে রিশাদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন ৪ বলে শূন্য রান করা কুশল পেরেরা। তৃতীয় উইকেটের জন্যও বাংলাদেশের অপেক্ষা করতে হলো না বেশিক্ষণ। মুস্তাফিজের করা আগের ওভারেই আভিস্কা ফার্নান্দোর ক্যাচ ছাড়েন পারভেজ। ওই মূল্য বাংলাদেশকে খুব বেশি চোকাতে হয়নি, শরিফুলের পরের ওভারে স্কয়ার লেগে দাঁড়ানো শামীম ক্যাচ নিয়েছেন আভিস্কার। তখর শ্রীলঙ্কার রান ২৫।
এরপর পাওয়ার প্লের শেষ ওভার করতে আসা সাইফউদ্দিনের প্রথম বলে অফ স্টাম্পের বেশ বাইরের ইয়র্কার লেন্থের বলে ব্যাট চালিয়েছিলেন আসালাঙ্কা। কিন্তু বল যায় উইকেটের পেছনে। লিটন দাস ও সাইফউদ্দিন আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। এগিয়ে এসে লিটনকে রিভিউ নিতে বলেন মিরাজ। রিপ্লেতে দেখা যায়, সাইফউদ্দিনের বল আসালাঙ্কার ব্যাট ছুঁয়েই বল গেছে লিটনের হাতে। ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় লঙ্কানরা। এরপর নিয়মিতে বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা, শেষ পর্যন্ত ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাতে ৮৩ রানের জয় পায় লিটন দাসের দল। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে থাকে রিশাদ হোসেন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। মাত্র ৭ রানের মধ্যে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় টাইগাররা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে থুসারার বল খেলতে গিয়ে বোল্ড হন ইমন। ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে ঢুকে বল ভেঙে দেয় স্টাম্প। তিন বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি। এরপর দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হন তানজিদ তামিম। বিনুরা ফার্নান্দোর গুড লেন্থের একটি বল অফ-সাইডে খেলতে গিয়ে ব্যাটের কোণায় লেগে বল ওঠে যায় উপরে, আর সেটি সহজেই তালুবন্দী করেন কাসুন পেরেরা। আট বল খেলে পাঁচ রান করেন তামিম।
শুরুতে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয় দলকে আবার পথ দেখান। ৫৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তারা। হৃদয় ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করে বিদায় নেন বিনুরা ফার্নান্দোর বলে পেরেরার হাতে ক্যাচ দিয়ে। হৃদয়ের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ক্রিজে এসে বেশি সময় টিকতে পারেননি। বিনুরার ওভারের চতুর্থ বলে থুসারার হাতে ক্যাচ দিয়ে ফিরেন মাত্র ১ রান করে। এরপর ছয়ে নামা শামীম হোসেন লিটনের সঙ্গে জুটি গড়ে দলের স্কোর দ্রুত বাড়ান। মাত্র ৩৯ বলে এই জুটি তোলে ৭৮ রান। লিটন তুলে নেন তার ক্যারিয়ারের ১২তম অর্ধশতক। ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে ১৯তম ওভারের প্রথম বলেই আউট হন তিনি।
লিটনের বিদায়ের পর দায়িত্ব নেন শামীম। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের পথে ছিলেন তিনি। শেষ ওভারে দুই রানআউট বাংলাদেশকে কিছুটা পিছিয়ে দেয়। তৃতীয় বলে জাকের আলী (৩) এবং পরের বলেই রানআউট হয়ে যান শামীম। আউট হওয়ার আগে ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় টাইগাররা। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন বিনুরা ফার্নান্দো।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















