শ্রীলঙ্কা সফরে দুই চাওয়া শান্তর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:২৫ ২ মে ২০২৫
সিরিজ শেষে নাজমুল হোসেন শান্ত স্পষ্টই বলে দিয়েছেন, জিম্বাবুয়ের সঙ্গে ১-১ ড্র করে তিনি খুব একটা খুশি নন। বাংলাদেশের পরের টেস্ট সিরিজে অপেক্ষায় আরও কঠিন চ্যালেঞ্জ। সেই সিরিজে অধিনায়ক সন্তুষ্ট থাকতে পারবেন তো? প্রশ্নটির উত্তর লুকিয়ে আছে তার দুটি চাওয়ায়, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যেখানে তিনি দেখতে চান উন্নতি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হেরেই সিরিজ থেকে বাংলাদেশের প্রাপ্তির আশা শেষ হয়ে যায়। পরের লড়াই ছিল স্রেফ মান বাঁচানোর। চট্টগ্রামে ইনিংস ব্যবধানে জিতে সেই সামান্য স্বস্তিটুকু পেয়েছে দল। যদিও অধিনায়ক শান্ত পরে বলেছেন, সিরিজে সামগ্রিক ফলাফলে তিনি অখুশি।
আগামী মাসে বাংলাদেশ যাবে শ্রীলঙ্কা সফরে। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে আছে দুই ম্যাচের টেস্ট সিরিজও। এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে দুই দলই।
টেস্ট চ্যাম্পিয়নশিপে যে সিরিজগুলোয় বেশি আশা নিয়ে তাকিয়ে থাকবে বাংলাদেশ, সেটির মধ্যে নিশ্চিতভাবেই থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই। সেখানে জিততে হলে কোন জায়গায় উন্নতি প্রয়োজন, জিম্বাবুয়ে সিরিজের পরই তা জানিয়ে রাখলেন অধিনায়ক।
শান্ত বলেন, শ্রীলঙ্কা সফর আছে সামনে, খুব গুরুত্বপূর্ণ একটি সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। আমি চাইব টপ অর্ডারে যেন আরও বড় রান হয়, কেউ যেন ৪০ রান করে, ১০০ রান করেও আউট না হয়ে যায়। দুই টেস্টে যেন লম্বা ইনিংস আসে। লম্বা মানে অনেক লম্বা। যেটা সম্ভব, শ্রীলঙ্কায় ভালো উইকেট থাকে। কিংবা যে কন্ডিশনই থাকুক, টপ অর্ডার যেন ভালো করে। পাশাপাশি চাইব আমাদের পেস বোলাররা যেন ভালোভাবে চালিয়ে যেতে পারে।
ব্যাট হাতে লোয়ার অর্ডারদের অবদানের গুরুত্বও তুলে ধরলেন শান্ত। চট্টগ্রাম টেস্টে কিছুটা অনিশ্চিত অবস্থান থেকে দলকে দাপুটে অবস্থানে নিয়ে যায় মেহেদী হাসান মিরাজের সঙ্গে লোয়ার অর্ডারদের কার্যকর ব্যাটিং। অষ্টম উইকেটে মিরাজের সঙ্গে তাইজুল ইসলামের জুটিতে আসে ৬৩ রান, নবম উইকেটে অভিষিক্ত তানজিম হাসানকে নিয়ে মিরাজ যোগ করেন আরও ৯৬ রান। শেষ তিন জুটি থেকে সব মিলিয়ে রান আসে ১৬৫।
পাঁচ বোলার নিয়ে খেলার যে ছক ধরে এগোচ্ছে বাংলাদেশ, সেখানে লোয়ার অর্ডারদের ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন শান্ত। তিনি বলেন, খুবই জরুরি । আগে দেখবেন টেস্টে ঘরের মাঠে চার বোলার নিয়ে খেলতাম। কিন্তু টেস্ট ম্যাচ জেতার জন্য জেনুইন পাঁচজন বোলার লাগবেই। যেটা আমরা এখন করছি। করার কারণ হলো, হাসান (মাহমুদ), তাইজুল (ইসলাম) ভাই, সাকিব (তানজিম হাসান), (নাহিদ) রানা বা খালেদ আহমেদ, তাসকিন (আহমেদ) ভাই, সবাই চেষ্টা করে ব্যাটিংটা কীভাবে উন্নত করা যায়। এই ১০টি রান করা বা ৫০ বল খেলা খুব জরুরি।”
অধিনায়ক বলেন, লোয়ার মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে যারা ব্যাট করে তারা অনেক কাজ করছে। ওয়েস্ট ইন্ডিজে জাকের আলি যে ৯৭ করল, তার সাথে কিন্তু টেইল এন্ডারই ছিল। এই জায়গায় সবাই অনেক গুরুত্ব দিচ্ছে। আমি মনে করি খুবই জরুরি। এই জায়গায় যারা ব্যাট করে তাদের মধ্যে আরও সামর্থ্য আছে আরও ভালো করার।”
শ্রীলঙ্কা সফরে শান্ত অধিনায়ক থাকবেন কি না, সেই নিশ্চয়তা অবশ্য নেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন তিনি বলেছিলেন, আপাতত এই সিরিজের জন্যই তাকে অধিনায়ক রেখেছে বোর্ড।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















