সঙ্গীতজীবনের ইতি টানছেন তাহসান, জানালেন কারণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৮ ২২ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান আড়াই দশক ধরে সঙ্গীতের মঞ্চ মাতিয়েছেন। ফেসবুকে প্রায় এক কোটি এবং ইনস্টাগ্রামে সাড়ে তিন লাখের বেশি অনুসারী তাঁর। কিন্তু হঠাৎই দুটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টই বন্ধ রেখেছেন তিনি। ভক্তদের উদ্দেশে এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি।
এর মধ্যেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে হাজির ভক্তরা পেলেন আরো চমকপ্রদ খবর। মঞ্চে গান গাওয়ার ফাঁকে তাহসান ঘোষণা করেন, অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। আসলে শেষ কনসার্ট নয়, শেষ ট্যুর। ধীরে ধীরে হয়তো সংগীতজীবনের ইতি টানব। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই “দূরে তুমি দাঁড়িয়ে” দেখতে কেমন লাগে।
এই ঘোষণা শুনে হলজুড়ে মুহূর্তেই নেমে আসে স্তব্ধতা। দর্শকেরা একসঙ্গে চিৎকার করে না–না বলতে থাকেন, অনেকেই চোখের জল লুকাতে পারেননি। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান তাহসান। সোমবার একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেন, একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।
পেশাদার সংগীতে ২৫ বছর পার করছেন তাহসান। রজতজয়ন্তী উপলক্ষে তিনি এখন অস্ট্রেলিয়া ট্যুরে আছেন। ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনিতে হাজারো দর্শকের সামনে মঞ্চ মাতিয়েছেন তিনি। প্রতিটি কনসার্টেই ভিড় প্রমাণ করেছে, তাঁর জনপ্রিয়তা এখনও আগের মতো অটুট। তবে মেলবোর্নের কনসার্টে পাওয়া ঘোষণাটি ভক্তদের মন ভারী করে দিয়েছে। পার্থে হতে যাওয়া কনসার্টই সম্ভবত তাঁর শেষ মঞ্চ পরিবেশনা।
তাহসান বহুবার বলেছেন, সংগীত তাঁর কাছে আবেগের জায়গা। তবে সময়, বয়স আর জীবনের অগ্রাধিকার তাঁকে নতুন করে ভাবাচ্ছে। মেয়ের বড় হয়ে ওঠা তাঁর জীবনে বড় প্রভাব ফেলেছে। তিনি মনে করেন, এখন একজন বাবার দায়িত্বই আগে।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে দাঁড়ানো এবং কনসার্ট ছাড়ার ঘোষণা—দুটিই ইঙ্গিত করছে, তাহসান এখন ব্যক্তিগত জীবনের দিকেই মনোযোগ দিতে চান। বাংলা রক গানে নতুন জোয়ার এনেছিল ব্যান্ড ‘ব্ল্যাক’। ১৯৯৮ সালে জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় এ ব্যান্ডের, পরে এতে যোগ দেন তাহসান ও মিরাজ। ২০০২ সালে বের হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’। দেশের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে অ্যালবানের গানগুলো।
তাহসানের এই ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে লিখেছেন, আমরা তাঁকে বিদায় জানানোর জন্য প্রস্তুত নই। কেউ কেউ আশা করছেন, তিনি হয়তো কিছুদিন পর ফিরে আসবেন। তবে তাহসান জানিয়ে দিয়েছেন, গানে ফেরার কোনো সম্ভাবনা নেই।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











