সন্তানের মৃত্যু, স্বামীর অত্যাচার নিয়ে মুখ খুললেন সেলিনা জেটলি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৪ ৬ এপ্রিল ২০২৬
জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। একদিকে নিজের এক সন্তানের অকালমৃত্যুর শোক, অন্যদিকে স্বামী পিটার হাগের পাশবিক অত্যাচার সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে এক নীরব যুদ্ধে লড়ছেন তিনি। গার্হস্থ্য হিংসার শিকার হয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি মানসিক ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের যন্ত্রণার দিনগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে তিনি জানিয়েছেন, কীভাবে এই কঠিন পরিস্থিতি পেরিয়ে নিজেকে সারিয়ে তুলছেন এবং স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেশ কয়েকটি হাসিমুখের ছবি শেয়ার করে সেলিনা লিখেছেন, “আমি ধীরে ধীরে সেরে উঠছি। আপনারা সেই রাতগুলো দেখেননি যখন আমি একা কেঁদেছি। আপনারা সেই দিনগুলো দেখেননি যখন আমি একা ছিলাম। আপনারা জানেন না কতবার আমি নিজের উপর আস্থা হারিয়েছি। আমি নীরবে যুদ্ধ করেছি যা কেউ লক্ষ করেনি। আমি একা বাঁচতে শিখেছি। তাই এখনের এই হাসি খুব একটা সহজ ছিল না।”

যারা কষ্ট বা মানসিক আঘাত নিয়ে লড়াই করছেন, তাদের উদ্দেশে সেলিনা পরামর্শ দিয়েছেন, নিজেকে সময় দিতে এবং প্রথমে সেরে ওঠার দিকে মন দিতে। প্রতিদিন একটু একটু করে আত্মবিশ্বাসী হওয়ার সিদ্ধান্ত নিলেই একসময় এই যন্ত্রণা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তিনি।
প্রায় চার মাস আগে মুম্বাইয়ের একটি আদালতে অস্ট্রেলীয় স্বামী পিটার হাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সেলিনা। সেখানে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ ১৫টি গুরুতর অভিযোগ এনেছেন তিনি। তার করা অভিযোগগুলো শিউরে ওঠার মতো। সেলিনার দাবি, ২০১২ সালে দিল্লির নির্ভয়া কাণ্ডের মতো তার গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন পিটার। শুধু তাই নয়, জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা ছাড়াও, ২০১৪-১৫ সাল নাগাদ কোম্পানির বোর্ড ডিরেক্টরদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরিতেও পিটার তাঁকে চাপ দিতেন বলে অভিযোগে উল্লেখ করেছেন অভিনেত্রী।

২০১২ সালে যমজ সন্তানের মা হন সেলিনা জেটলি। এরপর ২০১৭ সালে হার্টের জটিল সমস্যার কারণে তাদের এক সন্তানের মৃত্যু হয়।
২০১০ সালে পিটার হাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সেলিনা জেটলি। তাদের ঘরে তিন ছেলে রয়েছে। ২০১২ সালে তিনি যমজ সন্তানের মা হন। এরপর ২০১৭ সালে হার্টের জটিল সমস্যার কারণে তাদের এক সন্তানের মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর সেই শোক কাটিয়ে ওঠার আগেই স্বামীর এমন অমানবিক অত্যাচারে দিশেহারা হয়ে পড়েন তিনি। বর্তমানে বিবাহবিচ্ছেদের পাশাপাশি সন্তানদের অভিভাবকত্ব পেতেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











