সব ধরনের ক্রিকেট বয়কট ক্লাব সংগঠকদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:১২ ৮ অক্টোবর ২০২৫
নির্বাচনের আগেই দেশের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছিলেন ঢাকার ক্লাব সংগঠকেরা। তবে সেই হুঁশিয়ার আমলে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তফসিল মেনেই গত ৬ অক্টোবর হয়ে যায় বিসিবির নির্বাচন।
তবে নির্বাচন শেষের দুই দিনের মাথায় দেশের সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্লাব সংগঠকেরা। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান।
আসন্ন ঘরোয়া ক্রিকেট লিগেও তারা অংশগ্রহণ করবেন না বলে জানিয়ে দেন। সেই সঙ্গে নব নির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ হিসেবে ঘোষণা দেন মাসুদুজ্জামান।
মাসুদুজ্জামান বলেন, “আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে ৬ তারিখের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। আমরা দেশে অনেক রকমের নির্বাচন দেখেছি। আগে রাতের ভোট দেখেছি, দিনের ভোট দেখেছি, কারচুপি দেখেছি। সেসব কিছু ছাপিয়ে গেছে গত ৬ তারিখের নির্বাচন।”
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি মোহামেডান ক্লাবের কাউন্সিলর আরও বলেছেন, “আপনারা সাংবাদিকেরা দেখেছেন, কী হয়েছে নির্বাচনে। তাদের হয়ত আমাদের প্রয়োজন নেই। কাজেই সামনে ফেডারেশন ক্রিকেট লিগ আছে, সেখান থেকে যাবতীয় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আছে, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ থেকে প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন—আমরা যে সব ক্লাবে আছি, ভেবেছিলাম অংশ নেব। আজ থেকে আমরা বলতে চাই, ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না।”
“জেলাতেও তাই হবে। এখানে জেলা প্রতিনিধি আছেন প্রতিনিধি আছেন। আমরা জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করব। যেকোনোভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা যারা ক্লাব প্রতিনিধি আছেন, কাউকে যদি হুমকি দেওয়া হয়, ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয়…আমরা ঐক্যবদ্ধ থাকব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে। আমরা ঘোষণা দিচ্ছি”, যোগ করেন মাসুদুজ্জামান।
৬ অক্টোবর নির্বাচনের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ক্লাবকর্তাদের ফেরাতে আলোচনা করবেন। তাদের কাছে যাবেন। তবে কোনো আলোচনাতেই ক্লাবগুলো সায় দেবে না বলে জানিয়েছেন মাসুদুজ্জামান, “এখানে আলোচনার কিছু নাই। আমরা নির্বাচনটাই মানছি না। উনি (বুলবুল) অবৈধ হয়েছেন। আমাদের হিসেবে তিনি অবৈধ।”
নির্বাচনের আগেও সংবাদ সম্মেলন করে নিজেদের মতামত জানিয়েছিলেন ক্লাব কর্তারা। গত ৩ অক্টোবর নির্বাচন পেছানোসহ তিনটি দাবি করেছিল তারা। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি দিয়েছিল ঢাকার ক্লাবগুলো। তবে সবকিছু ছাপিয়ে তফসিল অনুসারেই যথাযথ সময়ে হয়ে যায় নির্বাচন। তারই ভিত্তিতে বিক্ষুব্ধ ক্লাব সংগঠকেরা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















