সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন, একজোট ডিপজল-মিশা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৪ ১১ ফেব্রুয়ারি ২০২৪
ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের দিনক্ষণ। আগামী এপ্রিল মাসেই নির্বাচনী মাঠে নামার আগে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। এরই মধ্যে জানা গেছে, এবারের নির্বাচনে একজোট হয়ে প্যানেল গড়বেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর। সেক্ষেত্রে কে হবেন সভাপতি প্রার্থী আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক- সেই বিষয়টি নিয়েই আলোচনা চলছে।
এ বিষয়ে ডিপজলের ভাষ্য, মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান আমার কোনো আপত্তি নেই, আবার আমিও যদি সভাপতি হই—এতে তার কোনো আপত্তি নেই। এখন দেখা যাক, কে কোন প্রার্থী হই।’ অন্যদিকে মিশা-ডিপজল প্যানেলের বিপক্ষে দাঁড়াতে পারেন শিল্পী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার। নির্বাচনী প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এক্ষেত্রে নিপুণের প্যানেলে থাকতে পারে চমক। কারণ গতবার তার প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তবে এবারের নির্বাচনে আর দাঁড়াবেন না তিনি। ফলে কাঞ্চনের পরিবর্তে নতুন কোনো মুখের সন্ধানেই আছেন এই অভিনেত্রী। এ বিষয়ে নিপুণ বলেন, ‘সাধারণ সম্পাদক পদে আমি থাকছি। তবে ইলিয়াস কাঞ্চন ভাই এবার প্রার্থী হচ্ছেন না। সভাপতি পদে নতুন কেউ আসছেন।’
কে আসছেন, সে বিষয়টি খোলাসা করেননি এই অভিনেত্রী। তবে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, নিপুণের প্যানেলে সভাপতি পদে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে। এর আগেও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন হবে চলতি বছরের ১৯ এপ্রিল। যেখানে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগের প্রধান হিসেবে থাকছেন শামসুল আলম। তিন সদস্যের এই বোর্ডে আরও রয়েছেন ক্যামেরাম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











