সাকিবের ফেরার স্বপ্নে বড় ধাক্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৬ ৫ মার্চ ২০২৬
সাকিব আল হাসানকে ঘিরে দেশের ক্রিকেট পাড়ায় যে গুঞ্জন ডালপালা মেলেছিল, তার অবসান ঘটছে কিছুটা বিষণ্ণ সুরেই। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজে এই অভিজ্ঞ অলরাউন্ডারের প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন নেই বললেই চলে। বিসিবি কর্মকর্তারা এক সময় ১১ মার্চের সিরিজে তার ফেরার ইঙ্গিত দিলেও বাস্তব পরিস্থিতি একেবারেই ভিন্ন।
রাজনৈতিক প্রেক্ষাপট ও আইনি জটিলতা এখনও তার ফেরার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের আগস্টের পর আর দেশের মাটিতে পা রাখা হয়নি সাবেক এই সংসদ সদস্যের। তার বিরুদ্ধে চলমান হত্যা মামলাসহ একাধিক আইনি বিষয়ের সুরাহা না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনুকূলে আসছে না।
বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাকিবের আইনি জটিলতা নিরসনে কাজ শুরু করেছে। সাকিবের আইনজীবীদের দেওয়া নথিপত্র এখন মন্ত্রণালয়ের টেবিলে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। বিসিবি পরিচালক আসিফ আকবর দ্রুত ফেরার আশ্বাস দিলেও সময়টা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ।
এদিকে পাকিস্তান সিরিজের দল ঘোষণার সময় ঘনিয়ে আসলেও নির্বাচক প্যানেলে কোনো সবুজ সংকেত আসেনি। ক্রিকেটীয় যুক্তিতেও সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা একজন ক্রিকেটারের ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিস না দেখে তাকে সরাসরি জাতীয় দলে নেওয়াটা ঝুঁকির মনে করছেন নির্বাচকরা।
নির্বাচক কমিটির জমা দেওয়া সম্ভাব্য তালিকায় তাই সাকিবের নাম রাখা হয়নি বলেই নিশ্চিত হওয়া গেছে। দল সংশ্লিষ্টরা মনে করছেন, সাকিব ফিরলে প্রথমে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হয়তো ঘরোয়া ক্রিকেটে নিজের ফর্ম ও শারীরিক সক্ষমতা প্রমাণ করে তবেই জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন তিনি।
প্রায় দেড় বছর জাতীয় দলের কাঠামোর বাইরে থাকা সাকিবের জন্য সরাসরি আন্তর্জাতিক মঞ্চে নামাটা কঠিন এক চ্যালেঞ্জ। আপাতত তাই পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে সাকিবের অলরাউন্ড নৈপুণ্য দেখা থেকে বঞ্চিত হচ্ছেন ভক্তরা। ভক্তদের অপেক্ষা এখন সাকিবের আইনি বাধা পেরিয়ে ২২ গজে ফেরার সোনালী মুহূর্তটির জন্য।
- ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা
- হার্ট অ্যাটাকের প্রথম ১০ মিনিট কী করবেন?
- সাকিবের ফেরার স্বপ্নে বড় ধাক্কা
- দুবাইয়ে মেয়েকে নিয়ে যুদ্ধের ‘কবলে’ লারা দত্ত
- ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
- খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ভূমি অফিসে কাজে অবহেলাকারীদের শাস্তি
- ইবি শিক্ষিকা হত্যা: ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ
- প্রাকৃতিকভাবে লিভার সতেজ রাখার যত উপায়
- শাহরুখের ১৮ কোটির মান্নাতের দাম এখন কত? শুনলে অবাক হবেন
- বাবর-শাদাবকে বাদ দিয়ে বাংলাদেশ আসছে পাকিস্তান
- ২৯৭ আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করল ইসি
- হাসপাতালে দালালদের কঠোর হস্তে দমন: স্বাস্থ্যমন্ত্রী
- অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় বিশেষ জোর: শিক্ষামন্ত্রী
- খামেনির রাষ্ট্রীয় শ্রদ্ধানুষ্ঠান স্থগিত
- শিগগিরই তেলের দাম ছাড়াবে ১০০ ডলার!
- ইফতার করার আগে যে কাজগুলো করবেন না
- সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদনের তারিখ নির্ধারণ
- ঈদ ইত্যাদিতে রাজ-সাবলিার অনবদ্য নৃত্য
- ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে
- ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই: সড়কমন্ত্রী
- এসএসসি পরীক্ষা স্বচ্ছ করতে কঠোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
- ওয়ান ওয়ান ফাউন্ডেশন ও মেডিসিস সফট`র কার্যক্রম শুরু
- যথাসময়ে স্থানীয় নির্বাচন: ফখরুল
- বুমরাহ-আর্শদীপের ‘ইঁদুর-বিড়াল’ দৌড়, শীর্ষে সাকিব
- সালমান-শাবনুরের অসমাপ্ত সিনেমাগুলো যেভাবে ‘সমাপ্ত’ হয়
- ভূমিকম্প কেন হয়, জেনে নিন ৩ কারণ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- মন্ত্রীদের কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে: বিরোধী দলীয় নেতা
- হবিগঞ্জে হাসিনা-কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
- Medsys Soft and 1 One Foundation Launch Operations
- ভূমিকম্প কেন হয়, জেনে নিন ৩ কারণ
- সুপারফুড আসলেই কি এত শক্তিশালী?
- ওয়ান ওয়ান ফাউন্ডেশন ও মেডিসিস সফট`র কার্যক্রম শুরু
- ক্লাব কিনলেন রোনালদো
- কেন একদিনে দুইবার বিয়ে করলেন বিজয়-রাশমিকা?
- যথাসময়ে স্থানীয় নির্বাচন: ফখরুল
- বুমরাহ-আর্শদীপের ‘ইঁদুর-বিড়াল’ দৌড়, শীর্ষে সাকিব
- সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদের ‘এক আনাও মূল্য নেই’: নাহিদ
- প্রাকৃতিকভাবে লিভার সতেজ রাখার যত উপায়
- শাহরুখের ১৮ কোটির মান্নাতের দাম এখন কত? শুনলে অবাক হবেন
- শিগগিরই তেলের দাম ছাড়াবে ১০০ ডলার!
- ২৯৭ আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করল ইসি
- ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হলে কেউ রেহাই পাবে না: সাদিক কায়েম
- মন্ত্রীদের কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে: বিরোধী দলীয় নেতা
- ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই: সড়কমন্ত্রী
- ঈদ ইত্যাদিতে রাজ-সাবলিার অনবদ্য নৃত্য
- হবিগঞ্জে হাসিনা-কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
- ইফতার করার আগে যে কাজগুলো করবেন না
- সালমান-শাবনুরের অসমাপ্ত সিনেমাগুলো যেভাবে ‘সমাপ্ত’ হয়
















