সাবেক স্ত্রীর সঙ্গে জুটি বাঁধছেন প্রসেনজিৎ, সঙ্গী ঋতুপর্ণা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৫ ১৯ নভেম্বর ২০২৫
টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিচ্ছেদ হয়েছে ৩০ বছর আগে। এরপর আরও দুজনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা। মাঝের এই সময়ে দেবশ্রীর সঙ্গে বেশি জায়গায় দেখা যায়নি বুম্বাদাকে।
এবার সাবেক স্ত্রী দেবশ্রী রায়ের সঙ্গে সিনেমা করা নিয়ে খবরের শিরোনাম হয়েছেন অভিনেতা। তাদেরকে ছবিতে এক করতে চলেছেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এ কথা ‘লেহরেঁ নেটওয়ার্কের’ এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রসেনজিৎ।
ওই ছবিতে দেবশ্রীর-প্রসেনজিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের সফল সিনেমা জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার এটিও প্রায় ১৪ বছর পর একসঙ্গে কাজ করা। সর্বশেষ তাদের দেখা গিয়েছিল ‘প্রাক্তন’ ছবিতে।
প্রসেনজিতের ক্যারিয়ার চার দশকের বেশি সময় পার হয়েছে। সফল এই অভিনেতা টলিউডের পাশাপাশি নিয়মিত বলিউডের মুভিতেও কাজ করছেন।
লেহরেঁ নেটওয়ার্কের ওই সাক্ষাৎকারে প্রসেনজিতের কাছে প্রশ্ন করা হয়, “দেবশ্রীর সঙ্গে কাজ করতে আগ্রহী কিনা?” জবাবে অভিনেতা জানান, তাদের একসঙ্গে কাজ করার কথা রয়েছে।
দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের বিষয়ে অভিনেতা বলেন, “ওই সময় আমার বয়স ছিল ২০-২১। আমার যে হৃদয় ভেঙেছিল তা নয়, আসলে আমি লজ্জা পাচ্ছিলাম- লোকে কী বলবে, মুখ দেখাব কী করে।”
সাবেক স্ত্রীর সঙ্গে বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমি দেবশ্রীর সঙ্গে কাজ করতে প্রস্তুত।”
খুব শিগগিরই কিছু ঘটতে চলেছে বলে আভাস দিয়ে প্রসেনজিৎ বলেন, “পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় ‘প্রাক্তন-২’ করতে চান- আমাকে, দেবশ্রী রায় ও ঋতুকে নিয়ে।”
হঠাৎ সিদ্ধান্তে দেবশ্রীকে বিয়ে করেন বলে জানান প্রসেনজিৎ। সংসার জীবনের তিন বছরের মাথায় ১৯৯৫ সালে বিচ্ছেদ হয় তাদের। সর্বশেষ ‘উনিশে এপ্রিল’ ছবিতে একসঙ্গে দেখা যায় তাদের।
সাবেক স্ত্রীর সঙ্গে ‘প্রাক্তন-২’-তে যদি অভিনয় করেন প্রসেনজিৎ; তাহলে এই ছবি দর্শকপ্রিয়তা পাবে বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।
দেবশ্রীর পর অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। তাদের সংসারে প্রেরণা নামের এক মেয়ে রয়েছে। অপর্ণার সঙ্গে সংসার জীবন শেষ করেন ২০০২ সালে।
বর্তমান স্ত্রী অর্পিতাকে নিয়ে সুখের দিন পার করছেন প্রসেনজিৎ। তাদের ঘরে তৃষাণজিৎ নামের এক ছেলে সন্তান রয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











