ঢাকা, ২৬ সেপ্টেম্বর শনিবার, ২০২৬ || ১০ আশ্বিন ১৪৩৩
good-food
৩৬৩

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৪ ৭ এপ্রিল ২০২৬  

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শিরীন শারমিন চৌধুরী। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ সংসদের অংশবিশেষে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর এ পদ থেকে পদত্যাগ করেন।

এর আগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন শিরীন শারমিন চৌধুরী। এছাড়া ২০১৪ থেকে ২০১৭ মেয়াদে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)’র চেয়ারপারসন ছিলেন।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

 
অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর