সাড়ে ৭ হাজার কোটি নতুন টাকা বাজারে আসছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:১৯ ১৬ মে ২০১৯
ঈদ উৎসবকে আরো রঙ্গিন করে তুলতে সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকদের জন্য আগামী ২২ মে থেকে নতুন টাকা বাজারে ছাড়ছে। এবার মোট ৭ হাজার ৫০০ কোটি টাকার নতুন টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, এবার বড় পরিসরে নতুন টাকা ছাড়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এবার দুই ও পাঁচ টাকার নতুন নোট ছাড়া হবে না। শুধুমাত্র ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট পাবেন গ্রাহকরা। এ ক্ষেত্রে ১ জন গ্রাহক সবগুলো নোটের একটি করে বান্ডিল মিলিয়ে সবোচ্চ ১৮ হাজার টাকা নিতে পারবেন।
অন্যান্য বছর তফসিলি ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে গ্রাহকদের মাঝে নতুন টাকা বিতরণ করা হলেও এবার আরো ১০ টি শাখা বাড়ানো হয়েছে। মোট ৩০টি শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করা হবে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসগুলোর মাধ্যমেও গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।
এবার তফসিলি ব্যাংকগুলোর প্রতিটি শাখা দিনে ২০ লাখ টাকা করে নতুন টাকা পাবেন। এভাবে তারা মোট ৭ কর্মদিবস নতুন টাকা বিতরণ করবে। এ হিসাবে তফসিলি ব্যাংকের প্রতিটি শাখা এবারের ঈদ উপলক্ষ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা করে পাবে বিতরণের জন্য।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শাখাগুলো প্রতিদিনই গ্রাহক চাহিদা বিবেচনায় আনলিমিটেড হারে নতুন টাকা বিলি করবেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন টাকা ছাপানো হয়েছে । আগামী ২২ মে থেকে নতুন নোট বাজারে ছাড়া হবে।
তিনি বলেন, ৩০ মে পর্যন্ত ৭ কর্মদিবস তফসিলি ব্যাংকের ৩০টি শাখা থেকে গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।
ঢাকায় বাণিজ্যিক ব্যাংকের যেসব শাখা হতে নতুন নোট সংগ্রহ করা যাবে সেগুলো হলো : এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংক আব্দুল গণি রোড করর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেসক্লাব শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংক মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংক চকবাজার শাখা, সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংক উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংক রাজারবাগ শাখা, পূবালী ব্যাংক সদরঘাট শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংক মালিবাগ শাখা, ওয়ান ব্যাংক বাসাবো শাখা, ব্রাক ব্যাংক শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংক এসএমই এন্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা।
এছাড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংক এ্যালিফেন্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংক শিমরাইল শাখা নারায়ণগঞ্জ, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএল, গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংক সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক সাভার শাখা এবং ট্রাষ্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা।
একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলণকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি








