সিজারের মাধ্যমে সন্তান জন্মদান হার কমছে চীনে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৩ ৫ জুলাই ২০১৯
এক দশক আগেও সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেয়ার হারে বিশ্বে অন্যতম শীর্ষ ছিল চীন। যে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনার মুখে পড়তে হয় দেশটিকে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।
বিশ্বব্যাপী সন্তান জন্ম দিতে সিজারিয়ান বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসক ও গবেষকেরা। সাম্প্রতিক সময়ে সফলভাবে এ হার কমিয়ে এনেছে চীন। যদিও সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেয়ার হার দেশটিতে এখনো স্ক্যান্ডেনেভিয় দেশগুলোর তুলনায় দ্বিগুণ। তবে সিজার বাড়ার হার দ্রুত কমছে।
সিজার কমার কারণ
গবেষকেরা বলছেন, চীন উল্লেখযোগ্যভাবে এ হার কমিয়ে আনতে সক্ষম হচ্ছে। তবে ব্রাজিল কোন অগ্রগতি করতে পারেনি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুশান হেলেরস্টেইন যৌথভাবে চীনের ১০ কোটির বেশি শিশু জন্মের তথ্য নিয়ে গবেষণা করেছেন। ২০১৭ সালে দেশটিতে প্রায় পৌনে ২ কোটি শিশুর জন্ম হয়েছে স্বাভাবিক উপায়ে। অর্থাৎ সিজারিয়ান ছাড়াই।
অধ্যাপক হেলেরস্টেইন বলছেন, চীনে সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেয়ার প্রবণতা কমে আসার পেছনে কয়েকটি কারণ রয়েছে।
• মাতৃস্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ
• শহরাঞ্চলে মধ্যবিত্তের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি
• সিজারে উদ্বুদ্ধ করলে শাস্তির ব্যবস্থা
দেশটিতে এখন হাসপাতালে সিজার করতে ইচ্ছুক মায়েদের একেবারে শেষ পর্যায়েও নিরুৎসাহিত করেন চিকিৎসক ও নার্সেরা।
সরকারি নীতি
চীনে ২০১২ সাল থেকে সিজার কমে আসছে। ওই বছর প্রথমবার মা হতে যাওয়া ৬৭ শতাংশ নারী সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেন। ২০১৬ সালে সেই সংখ্যা ৪৯ শতাংশে নেমে এসেছে। এর মধ্যে ২০১৩ সালে সিজার প্রক্রিয়ায় সন্তান নীতি শিথিল করা হয়। ২০১৫ সালে সেটি বাতিল করা হয়।
সিজার কমাতে সরকারের নেয়া নীতিকেই প্রধান কারণ মনে করা হয়। ২০০১ সালে চীনের স্বাস্থ্য নীতিতে ব্যাপক পরিবর্তন আনা হয়। দেশটির সরকার এজন্য ১০ বছরব্যাপী এক পরিকল্পনা নেয়। তাতে সিজারিয়ানের হার কমানো অন্যতম একটি লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সেই বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, চীনে সিজারিয়ানের মাধ্যমে ৪৬ শতাংশ মা সন্তান জন্ম দেন। এখন দেশটিতে গর্ভবতী নারীদের প্রাকৃতিক উপায়ে সন্তান জন্ম দেয়া এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য বাধ্যতামূলক ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে এজন্য ধাত্রীদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা বাড়ানো হয়েছে।
বর্তমানে সেখানে ধাত্রী প্রশিক্ষণের প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ানো হয়েছে। সবচেয়ে বড় কথা, দেশটির হাসপাতালগুলোকে এজন্য সরকারের কাছে নিয়মিত জবাবদিহি করতে হয়। কোন হাসপাতালে সিজারিয়ানের সংখ্যা বাড়লে সেটির লাইসেন্স বাতিলসহ নানা ধরণের শাস্তি ও জরিমানার মুখে পড়তে হয়। এজন্য অনেক হাসপাতাল বন্ধও করে দেয়া হয়েছে।
সিজারিয়ানে সমস্যা
অনেক ক্ষেত্রে সিজারিয়ানকে জীবন রক্ষাকারী উপায় বলা হয়। কিন্তু একই সঙ্গে এটি ঝুঁকিপূর্ণও। কারণ, যেকোন বড় সার্জারির মতো এক্ষেত্রেও একজন মানুষের সেরে উঠতে সময় লাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহুদিন ধরেই বলে আসছে, একদম অপরিহার্য বা স্বাস্থ্যগতভাবে অত্যাবশ্যক না হলে সিজার করা উচিত নয়।
কিন্তু এখনো অনেক দেশেই সিজারিয়ানের সময় মাতৃমৃত্যুর ঘটনা ঘটে। বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেসব মায়েদের তা করানোর ব্যাপারটি স্বাস্থ্যঝুঁকির কারণে চিকিৎসক পরামর্শ দেননি।
স্ক্যান্ডেনেভিয়ান অনেক দেশে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেয়ার হার অনেক কম। কারণ, সেসব দেশের প্রথা স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেয়া। কিন্তু ব্রাজিলের মতো, অনেক দেশেই স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দেয়ার ব্যাপারটি ক্রমেই হ্রাস পাচ্ছে।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
















