সিরামিক শিল্প রক্ষায় গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১১ ১৫ মার্চ ২০২২
দেশীয় সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালে গ্যাসের দাম বাড়ানো হয়। এরপর করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেক দফা গ্যাসের দাম বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
সিরাজুল ইসলাম মোল্লা বলেন, দেশের ৬টি গ্যাস বিতরণ কোম্পানি গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন করেছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিইআরসি আগামী ২১ থেকে ২৪ মার্চ গণগুনানির দিন ধার্য করেছে। এই উদ্যোগ সফল হলে দেশীয় সিরামিক শিল্প সংকটের মধ্যে পড়বে। এটি সরকারের শিল্পবান্ধব নীতিকে প্রশ্নবিদ্ধ করবে। এ অবস্থায় সরকার নতুন করে ১১৬ শতাংশ গ্যাসের দাম বাড়ালে সিরামিক খাতের উৎপাদন খরচ বাড়বে ১৮-২০ শতাংশ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিরামিক খাত। কারণ, প্রতিযোগিতার বাজারে বিদেশিদের সাথে টিকে থাকা যাবে না।
সিরাজুল ইসলাম মোল্লা বলেন, নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি মানেই এই শিল্পের ওপর কাটা গায়ে নুনের ছিটা দেয়ার মতোই। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই দেশে এখন কোনো ভিক্ষুক নেই, আমাদের কি ভিক্ষুক বানাতে চায়?
তার সাথে একমত পোষণ করে বিসিএমইএর উপদেষ্টা ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশে ফকির-মিসকিন নেই। এখন আমাদের কি ফকির মিসকিন বানাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএমইএর উপদেষ্টা ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মইনুল ইসলাস, সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন, পরিচালক রাশেদুল ইসলাম ও আব্দুল হাকিম।
লিখিত বক্তব্য পাঠ করেন- বিসিএমইএর সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এতে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বেই বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে।
তিনি বলেন, সিরামিক খাতটি অত্যন্ত সম্ভাবনাময় আমদানি বিকল্প একটি শিল্পখাত। অনেক প্রতিকূলতা পেরিয়ে উদ্যোক্তাদের অক্লান্ত প্রচেষ্টায় রপ্তানি এবং আমদানি-বিকল্প পণ্য হিসেবে দেশে ইতোমধ্যেই ৭০টি সিরামিক (টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যার) শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এ শিল্পে দেশি-বিদেশি মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকা।
এছাড়া সিরামিক খাতে রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বার্ষিক প্রায় ৪০০ কোটি টাকা। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় ৫ লাখ মানুষের জীবন ও জীবিকা।
বিসিএমইএ'র সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়- গত চার বছরে তিতাস গ্যাস কোম্পানি ১৫০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে। এরপরেও লোকসানের দাবি তুলে অবিবেচকের মতো আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আদৌ যুক্তিসংগত বলে মনে করি না।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







