সেই মঞ্চ থেকেই সসম্মানে বিদায় নিলেন রুবেল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩৩ ২০ এপ্রিল ২০২৬
২০০৯ সালের ১৪ জানুয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার মিরপুর শেরেবাংলায় অভিষেক ক্যাপ পরেছিলেন রুবেল হোসেন। দীর্ঘ ১৭ বছর পর সোমবার (২০ এপ্রিল) সেই মঞ্চ থেকেই বিদায়ী সম্মাননা নিয়ে বিদায় নিলেন ৩৬ বছর বয়সী পেসার।
এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে রুবেলকে বিদায়ী সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ শুরুর আগে ক্রিকেটার ও কোচিং স্টাফ একত্র হন। তাদের সামনেই ছেলেকে নিয়ে হাজির হন রুবেল।
তখন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও অ্যাডহক কমিটির দুই সদস্য রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা মিলে রুবেলের হাতে একটি স্মারক ও তিন সংষ্করণে তার বাঁধাই করা জার্সি তুলে দেন।
সম্মাননার পর রুবেলকে বিশ্বকাপে অ্যাডিলেডের স্মৃতি স্মরণ করিয়ে দেন তাসকিন আহমেদ। ২০১৫ সালের সেই আসরে বাংলাদেশকে সেরা পারফরম্যান্স উপহার দিয়েছিলেন রুবেল। পরপর দুই উইকেট নেওয়া সেই ম্যাচের কথা স্মরণ করিয়ে দেন তাসকিন।
এরপর বিদায়ী রুবেল সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আসসালামু আলাইকুম। শুরুতে বলতে চাই আমি রিটায়ার্ড ঘোষণা করেছি সোশ্যাল মিডিয়াতে। পরবর্তী সময়ে আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে ফোন দেন। বলেন যে, রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই। তো বিষয়টা আমার কাছে খুবই গর্বের এবং আনন্দের ছিল।”
তিনি বলেন, “এত সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করেছে বিসিবি, এত সুন্দরভাবে আমাকে সম্মানিত করেছে; এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি।”
এরপর নিজের কোচ সরোয়ার ইমরানের কথা স্মরণ করে রুবেল বলেন, “একজন মানুষের কথা না বললেই নয়; আমার আজকের রুবেল হোসেন হওয়ার পেছনে সেই মানুষটার অবদান অন্যরকম। আমাকে পেসার হান্ট থেকে নিয়ে এসেছেন তিনি। আমাকে ওপরে ওঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন আমার প্রিয় কোচ শ্রদ্ধেয় সরোয়ার ইমরান স্যার। স্যারের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, তার জন্য আমি ভবিষ্যতে শুভকামনা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

নিজের বক্তব্যের পর করতালিতে ভাসলেন রুবেল। এরপর ছেলেকে নিয়ে পিচের কাছে যান। উইকেটের মাটি স্পর্শ করে মাঠ ছাড়েন এই ডানহাতি পেসার।
গত ১৫ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন রুবেল। তিন ফরম্যাটে লম্বা সময় দেশকে প্রতিনিধিত্ব করা পেসার ওয়ানডেতে খেলেছেন ১০৪ ম্যাচ, টেস্ট খেলেছেন ২৭টি আর টি-টোয়েন্টি খেলেছেন ২৮টি।
ওয়ানডেতে ডানহাতি এই পেসারের উইকেট সংখ্যা ১২৯টি। টেস্টে তিনি নিয়েছেন ৩৬টি উইকেট। আর টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৮টি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















