স্ত্রীসহ রাজউকের সদ্য সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:২৩ ১৮ এপ্রিল ২০২৫
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের সদ্য সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধান শুরুর পর এবার দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনে স্ত্রীসহ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি বলেন, দুদকের পক্ষে কমিশনের পরিচালক আবুল হাসনাত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
চলতি বছরের মার্চে সিদ্দিকুর রহমানের নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। তার পর ১০ এপ্রিল সংস্থার পরিচালক মো. আবুল হাসনাতকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করে দুদক। অন্য সদস্যরা হলেন- কমিশনের সহকারী পরিচালক বিষাণ ঘোষ ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।
সিদ্দিকুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবুল হাসনাত যে আবেদন করেছেন তাতে বলা হয়েছে, সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে ‘জ্ঞাত আয়বর্হিভূত’ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
আবেদনের বলা হয়েছে, সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী গাজী রেবেকা রওশন ‘বিদেশে পালিয়ে’ যাওয়ার চেষ্টা করছেন’। তারা ‘বিদেশে পালিয়ে’ গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করছে দুদক।
গত বছরের এপ্রিলে সিদ্দিকুর রহমান সরকারকে দুই বছর মেয়াদে রাজউক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। সে বছর ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ১৯ সেপ্টেম্বর তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।
পরে আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে তাকে পুনর্বহালের কথা জানানো হয়েছিল ২২ সেপ্টেম্বর। তবে চলতি বছরের মার্চে তার নিয়োগ বাতিল করা হয়। অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক চেয়ারম্যানের কাছে সিদ্দিকুর রহমানের তথ্য চেয়েছে দুদক। এসব তথ্য যথাক্রমে ১৬ ও ১৭ এপ্রিলের মধ্যে চেয়েছে সংস্থাটি।
মন্ত্রণালয়ে কর্মরত থাকাকালে সিদ্দিকুর রহমানের বেতন-ভাতা ও অন্যান্য বৈধ সুযোগ-সুবিধা, এ সময়ে কোনো অভিযোগে তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নেওয়ার কোনো তথ্য থাকলে তা দুদকে পাঠাতে বলা হয়েছে। এছাড়া, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের বোর্ড সভার তথ্য চেয়ে বর্তমান রাজউক চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। রাজউকের সাবেক এই চেয়ারম্যানের ব্যাংক লেনদেন যাচাইয়ে দেশের ৬৪টি তফসিলি ব্যাংকে তার হিসাবের তথ্য চেয়েও চিঠি দিয়েছে দুদক।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ









