স্পাইডার-ম্যানকে খুঁজছেন মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৩ ১ জুলাই ২০২৬
মাঠের সবুজ ঘাসে ফুটবল পায়ে ভেলকি দেখানোর পর এবার নিউইয়র্কের বহুতল ভবনের ফাঁকে স্পাইডারম্যানকে খুঁজে বেড়াচ্ছেন লিওনেল মেসি! ফুটবল বিশ্বের এই জীবন্ত কিংবদন্তি, যাকে ভক্তরা ভালোবেসে ‘গোট’ বলে ডাকেন, এবার নিজেই হাজির হয়েছেন মার্ভেলের দুনিয়ায়। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের প্রকাশ করা মাত্র ৪০ সেকেন্ডের একটি প্রোমোশনাল ভিডিওতে দেখা গেছে এই অবিশ্বাস্য দৃশ্য।
ভিডিওর শুরুতে দেখা যায়, টম হল্যান্ডের চরিত্র ‘পিটার পার্কার’ একটি কফি শপে বসে ফোনে নিজের জীবনের নানা সমস্যা নিয়ে কথা বলছেন। ঠিক তখনই নিজের ফোনের জিপিএস ট্র্যাকার ধরে সেই কফি শপে প্রবেশ করেন লিওনেল মেসি। মূলত ‘স্পাইডি’কে খুঁজতেই সেখানে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই পিটার পার্কার তার চেনা স্পাইডারম্যানের পোশাকে হাজির হন। আর ভিডিওর একদম শেষ দৃশ্যে দেখা যায়, নিউইয়র্কের আকাশ চিরে স্পাইডারম্যানের সাথে জাল ধরে দুলছেন স্বয়ং মেসি!
আসন্ন ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেল ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ছবিটির প্রচারণার অংশ হিসেবেই এই বিশেষ প্রমো তৈরি করা হয়েছে। মার্ভেল তাদের সিনেমায় বিভিন্ন ইস্টার এগ বা গোপন ইঙ্গিত লুকাতে ভালোবাসে।

প্রমো ভিডিওতে মেসি
ছবিতে মেসির হাতের সেই ‘স্পাইডি ট্র্যাকার’ সিনেমা মহাবিশ্বে নতুন হলেও কমিকসপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত। ১৯৬৪ সালের ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ কমিকসে পিটার পার্কার নিজেই এই ট্র্যাকারটি তৈরি করেছিলেন, যা তার ওয়েব-শুটারের সাথে যুক্ত থাকত। কমিকসে ডক্টর অক্টোপাসের অবস্থান শনাক্ত করতে প্রথম এটি ব্যবহার করা হয়েছিল।
মেসির হাতের সেই ট্র্যাকারের স্ক্রিনে খেয়াল করে ভক্তরা আরও একটি বড় চমক আবিষ্কার করেছেন। সেখানে একের বেশি লাল বিন্দু দেখা গেছে, যা ইঙ্গিত করছে যে মাল্টিভার্স বা অন্য কোনো সমান্তরাল মহাবিশ্ব থেকে আরও স্পাইডারম্যান এই সিনেমায় যুক্ত হতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর আগে ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমায় টোবি ম্যাগুইয়ার, অ্যান্ড্রু গারফিল্ড এবং টম হল্যান্ডকে একসাথে দেখা গিয়েছিল।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার গল্পটি মূলত ‘নো ওয়ে হোম’-এরপর থেকে শুরু হবে। যেখানে পুরো পৃথিবী ভুলে গেছে যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। এমনকি তার আপনজনরাও তাকে আর চিনতে পারছে না। একাকী পিটারের এই নতুন মিশনে এবার নিউইয়র্ক শহরকে এক অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচাতে তার সাথে যোগ দেবেন ‘দ্য পানিশার’ এবং ‘হাল্ক’। আর সিনেমার প্রমোশনে ফুটবল তারকা লিওনেল মেসির এই উপস্থিতি অবমুক্ত হতেই বিশ্বজুড়ে সিনেমাপ্রেমী ও ফুটবল ভক্তদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
















