স্বামী-স্ত্রীর আয়ে অধিকার বনাম বাস্তবতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৮ ১১ মে ২০১৯
আমার পরিচিত এক নারী নিজের বেতনের সব টাকা স্বামীর হাতে তুলে দিতেন। এমনকি, তার ভিসা কার্ডটাও তার স্বামীর কাছে থাকতো। আমরা না বুঝে লোকটিকে লোভী বলে পিছে পিছে গালি দিতাম আর নারীটিকে বোকা।
পরে আমি দেখলাম, অনেক নারীই স্বামীর টাকা নিজের মনে করে বেতন পাবার সাথে সাথেই নিজের জিম্মায় রেখে দেয়। আবার অনেক নারীকেই দেখেছি স্বামীর ক্রেডিট বা ডেবিট কার্ড নিজের মনে করে যত্রতত্র খরচ করেন। তখন বুঝলাম শুধুশুধু লোকটিকে আমরা বকাবকি করেছি।
কোন পুরুষ শ্বশুরবাড়ির বিপদে আপদে এগিয়ে না এলে, আমরা যাচ্ছেতাই বাজে বলি। আমার দেখা অনেক নারীই শ্বশুরবাড়ির লোকজনদের কিছু দিতে চায় না। এমনও শুনেছি, মাকেও টাকাপয়সা দিতে দেয় না।
কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম - ফেসবুকে একটা পোস্ট দেখছি, নারীদের টাকা বা সম্পত্তিতে স্বামীদের কোন অধিকার নাই। কেন নাই? স্বামীর সবকিছুতে যদি নারীর অধিকার হয়ে থাকে, যুক্তি অনুযায়ী নারীর সবকিছুতেও স্বামীর অধিকার আছে। কিন্তু, আমার যুক্তিতে দুইটাই ভালো না। একটা নির্দিষ্ট পরিমাণের পরে কোন মানুষের সম্পদেই অন্য কোন মানুষের অধিকার বা নিয়ন্ত্রণ থাকা ঠিক না।
আমার বেটারহাফের টাকায় আমার মা, বাবা, ভাই বোন অধিকার ফলালে সেটা যেমন ছোটলোকির মাত্রা ছাড়িয়ে যাবে, তেমন আমার আয়ে বা সম্পদে আমার শ্বশুরবাড়ির লোকেরা ভাগ বসাতে আসলে সেটাও অন্যায় একটা ব্যাপার হবে।
এবার আসল কথায় আসি, নারীর সম্পদ বা সম্পত্তি নিয়ে সেই পোস্টটা ফেসবুকে ছড়ানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর একটা ঘোষণার পর পরেই। প্রধানমন্ত্রী বলেছেন, পিতামাতার সম্পত্তিতে ছেলে মেয়ে সমান অংশ পাবে। এর পরেই ফেসবুকে ঘুরছেঃ নারীর সম্পত্তিতে স্বামীর হক নাই। সেটা আবার অনেক নারী খুশি মনে শেয়ার দিয়ে বেড়াচ্ছেন।
এতে খুশি হবার কিছু নাই, পুরুষরা যখনই দেখবে স্ত্রীর সম্পত্তিতে সে কিছুই পাবে না, বেশিরভাগই স্বভাবতই পিতামাতার সম্পদে ছেলে মেয়ে উভয়ের সমান অধিকার বিষয়ে তেমন আগ্রহ দেখাবেনা বা সেটার বিরোধিতা করে বসবে। ব্যতিক্রম অনেকেই আছেন যারা তাদের ছেলে আর মেয়েকে সমান চোখে দেখেন, তাদের কথা বলছি না, তাই কেউ অযথা গায়ে পেড়ে নিবেন না।
আমার মতে প্রতিটি মানুষ স্বাধীন এবং তাদের সম্পত্তি তারা কাকে দিবে, কিভাবে দিবে সেটা তার নিয়ন্ত্রণেই থাকা উচিত। জীবনসঙ্গী হিসেবে একটা অংশ নেয়া যেতে পারে বা পরামর্শ দেয়া যেতে পারে, কিন্তু সব আমার এই মানসিকতা থেকে বাইরে আসা জরুরি। বিশেষ করে নারীদের। পুরুষদের কাতারে আসতে হলে তাদের মতো করে দায়িত্বও নিতে হবে।
আমার পিতার কি আছে, আমার স্বামীর কি আছে, এইসব নিয়ে বসে না থেকে নারীদের উচিত নিজের গুণে নিজের সম্পদ করা। আর যারা বউদের টাকা থেকে আমরা কিছু পাই না বলে হতাশায় ভুগেন, তাদের উচিত নারীদের অবদানের মূল্যায়ন করা। আপনি তাকে নিজের সমান ট্রিট করলে তবেই না সে আপনার সমান দ্বায়িত্ব নেয়ার জন্য তৈরি হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

