হঠাৎ বাজার থেকে চিনি উধাও
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৪ ২৩ অক্টোবর ২০২২
বাজার থেকে হঠাৎ করেই উধাও চিনি। কোনোখানেই মিলছে না সরকার নির্ধারিত মূল্যে। কেউ কেউ অতিরিক্ত দরে বিক্রি করায় মুখোমুখি হন ভ্রাম্যমাণ আদালতের জরিমানার। তবে বিক্রেতাদের দাবি, নির্ধারিত দামে কিনতে পারছেন না তারা নিজেরাই। এদিকে কিছুটা স্বস্তি দিচ্ছে ব্রয়লার মুরগির দাম।
হঠাৎই বাজার থেকে উধাও চিনি। কারণ, খুঁজতে গিয়ে জানা গেলো, মিলগেট থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় কিনতে হচ্ছে পাইকারদের। যাতে প্যাকেটের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করা হচ্ছিল খুচরায়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়ে পণ্যটি কেনা-বেচাই বন্ধ করে দিয়েছেন বিক্রেতারা।
কারওয়ানবাজারে বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, তীর ও ফ্রেশ কোম্পানির প্যাকেটজাত চিনি বেশি চলে। তবে এ দুই কোম্পানির সরবরাহ নেই। পুরোপুরি বন্ধ হয়ে গেছে। খোলা চিনি বস্তাপ্রতি ৫ হাজার টাকার ওপরে বিক্রি হয়। ওরা চিনির স্লিপ দেই না। আমরাও বিক্রি করি না। কারণ, ম্যাজিস্ট্রেটকে স্লিপ দেখাতে না পারলে আমাদের জরিমানা হবে।
আদা ও পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। কেজিতে ২০ টাকা বেড়েছে আদার মূল্য। ভারতীয় পেঁয়াজের অতিরিক্ত দামের ভারে পিষ্ট দেশিটার দর। অর্ধশতকের ঘর ছুঁয়েছে এটি। রামপুরা বাজারে বিক্রেতা আব্দুর রব বলেন, সারাদেশ থেকে পেঁয়াজের সরবরাহ কমেছে। ভারতের পেঁয়াজের দাম বেড়েছে। ফলে নিত্যপণ্যটির দর একটু বেশি।
কিছুটা স্বস্তি আমিষের বাজারে। কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দর। মহাখালী কাঁচাবাজরে বিক্রেতা রহিম বাবু বলেন, এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি করছি ১৮০ টাকা কেজি। গত সপ্তাহে যা ছিল ১৯০ টাকা কেজি। পাকিস্তানি ৩১০ টাকা আর লেয়ার মুরগি বিক্রি করছি ৩০০ থেকে ৩১০ টাকায়।
ক্রেতা আরমান মিয়া বলেন, পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। যাদের সঙ্গে দীর্ঘদিন পরিচয় আছে, তারা আমাদের একটু ছাড় দিচ্ছেন। তবে বাজারে দাম বাড়তি।
শীতের সবজি সরবরাহ ভালো। তাই ধীরে ধীরে কমছে দর। শতক থেকে কমে অর্ধশতকের ঘরে প্রায় প্রতিটি সবজি। তবে ক্রেতার দেখা পাওয়া ভার। বিক্রেতা জামাল হোসেন বলেন, এখন সবজির সর্বোচ্চ দাম ৫০ টাকা। তবে বেশিরভাগই ৪০ থেকে ৫০ টাকার মধ্যে আছে। এখানে ৩০ টাকারও সবজি রয়েছে। সেই হিসাবে গত সপ্তাহের এ সপ্তাহে দাম অনেক কম।
তবে ক্রেতা সুজন আলি বলেন, সবকিছু আমাদের আওতার বাইরে চলে গেছে। এখন কিছু করার নেই। একমাত্র ঊর্ধ্বতন পর্যায় থেকে কিছু করলে হবে। নয়তো হবে না।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়













