ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৫৮২

হবু শাশুড়ির সঙ্গে রণবীর-আলিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫১ ২৯ জুন ২০২১  

বলিউডের আলোচিত প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। পরস্পরের পারিবারিক অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা যায়। অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই যুগল। এবার হবু শাশুড়ির সঙ্গে সময় কাটালেন তারা।


গত রোববার ছোট পরিসরে রি-ইউনিয়নের আয়োজন করেন রণবীর। এতে উপস্থিতি ছিলেন তার মা নীতু কাপুর, বোন ঋদ্ধিমা কাপুর। অন‌্যদিকে আলিয়া তার মা সোনি রাজদান, বোন শাহীন রাজদানকে নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে।


রণবীর ও আলিয়ার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া।


অন্যদিকে, প্রথমবারের মতো ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রেমিকা আলিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর। পাশাপাশি ‘শমশেরা’ সিনেমায় দেখা যাবে তাকে। লাভ রঞ্জনের একটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি।