হাইকোর্টের রায়ে মুক্ত শাহরুখ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৭ ২৮ এপ্রিল ২০২২
২০১৭ সালে গুজরাটের ভাদোদারা রেলওয়ে স্টেশনে ‘রইস’ সিনেমার প্রচারের সময় এক ব্যক্তির মৃত্যু হয়। যাকে কেন্দ্র করেই শাহরুখ খানের বিরুদ্ধে ভাদোদারার নিম্ন আদালতে একাধিক অভিযোগ দায়ের করেছিল মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। অবশেষে পাঁচ বছরপর সেই আইনি সমস্যা থেকে মুক্ত হলেন শাহরুখ খান। তার নামের দায়ের হওয়া ফৌজদারী মামলা খারিজ করল গুজরাট হাইকোর্ট।
শাহরুখের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেওয়ার আবেদন জানিয়ে অভিনেতার আইনজীবীরা গুজরাট হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন, অবশেষে সেই রায় জানাল আদালত। ‘রইস’ সিনেমা প্রচারে অভিনব প্রচার কৌশল বেছে নিয়েছিলেন শাহরুখ খান। তবে সেই প্রচারের মধ্যে কোনও ব্যক্তির মৃত্যু ঘটতে পারে তা দুঃস্বপ্নেও ভাবেননি তিনি।
সিনেমার প্রচার করতে ট্রেনে করে ১৭ ঘন্টায় মুম্বাই থেকে দিল্লি পৌঁছেছিলেন শাহরুখ। সেই রেল সফরে একাধিক স্টেশনে সিনেমার প্রচার সারেন তারকা। এই সফর চলাকালীন ভাদোদারা স্টেশনের মধ্যে দিয়ে যখন শাহরুখ যাচ্ছিলেন, তখন সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠি-চার্জ পর্যন্ত করতে হয় পুলিশকে। তখনই প্ল্যাটফর্মে পড়ে যান ফরিদ খান নামের এক ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এরপর রেল পুলিশে শাহরুখের নামে অভিযোগ করেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। ভারতীয় দণ্ডবিধির ১৪৭ , ১৪৯ , ৪২৭ , ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছিল শাহরুখ খানের বিরুদ্ধে। দাঙ্গা বাধানো, অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি নষ্টের মতো গুরুতর অভিযোগ আনা হয় এই বলি তারকার বিরুদ্ধে। আর এই সব অভিযোগ থেকে রেহাই পেলেন জনপ্রিয় অভিনেতা।
প্রসঙ্গত, রাহুল ঢোলাকিয়া পরিচালিত রইস সিনেমাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছিলেন পাক অভিনেত্রী মাহিরা খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











