হারিয়ে যেতে বসেছে ভ্রাম্যমাণ নরসুন্দর পেশা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১০ ২৭ জুন ২০২৫
সময়ের বিবর্তনে বদলে গেছে মানুষের জীবনযাপন ও পেশার ধরন। আধুনিকতার ঢেউয়ে গ্রামবাংলার বহু চেনা পেশা আজ হারিয়ে যেতে বসেছে। তেমনই এক পেশা ‘ভ্রাম্যমাণ নরসুন্দর’। যারা একসময় হাটবাজারে কাঠের বাক্স, পিঁড়ি ও সরঞ্জাম নিয়ে হাজির হতেন। ক্ষুর, কাঁচি, আয়না, চিরুনি আর সাবান হাতে তারা শিশু থেকে বৃদ্ধ সবার চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করতেন। তাদের দেখা আজ আর তেমন মেলে না।
একসময় গ্রামীণ জীবনের অপরিহার্য অংশ হলেও বর্তমানে এই পেশার অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। শহর তো বটেই, গ্রামাঞ্চলেও আধুনিক সেলুনের প্রচলন হওয়ায় হারিয়ে যেতে বসেছে ভ্রাম্যমাণ নরসুন্দরদের পদচিহ্ন। আধুনিকতার ভিড়ে এখনও কিছু প্রান্তিক নরসুন্দরের দেখা মেলে গ্রামীণ হাটগুলোতে। লালমনিরহাট সদরের বড়বাড়ী হাটে দেখা নরসুন্দর বাবুল চন্দ্র শীল-এর সাথে। খোলা আকাশের নিচে কাঠের পিঁড়িতে বসিয়ে চুল-দাড়ি কাটেন ঠিক আগের মতোই।
দুই যুগেরও বেশি সময় ধরে এই পেশায় যুক্ত বাবুল চন্দ্র শীল বলেন, আগে দিনে যা আয় হতো, তা দিয়ে সংসার চালানো যেতো। এখন সারাদিন খেটে আয় হয় ৩৫০-৪৫০ টাকা। এ আয় দিয়ে সংসার চালানো কঠিন। দোকান ভাড়া নেওয়ারও সামর্থ্য নেই। সরকারের সহায়তা পেলে একটি দোকান ভাড়া নিয়ে নিজের অবস্থার উন্নতি করতে পারতাম।
প্রবীণ নরসুন্দর পরিমল চন্দ্র শীল বলেন, পথের পাশে বসেই পার করেছি ৩০-৪০ বছর। এই পেশাতেই জীবনের অনেকটা সময় কাটিয়ে দিলাম। আয় খুব একটা বাড়েনি, অথচ ব্যয় বেড়েছে বহুগুণ।
ভ্রাম্যমাণ নরসুন্দরদের প্রধান গ্রাহক সমাজের নিম্ন আয়ের মানুষ। যেখানে আধুনিক সেলুনে চুল কাটা ও দাড়ি শেভের জন্য গুনতে হয় ১০০ থেকে ২০০ টাকা। সেখানে ভ্রাম্যমাণ নরসুন্দরদের কাছে মাত্র ৩০ থেকে ৫০ টাকায় চুল ও দাড়ি কাটানো যায়। কখনও কখনও আরও কমে পাওয়া যায়। তাই রিকশাচালক, দিনমজুরসহ নিম্নআয়ের শ্রমজীবীরা এদের ওপরই ভরসা করেন।
চুল কাটাতে আসা গ্রাহক মোহাম্মদ আলী বলেন, আধুনিক সেলুনে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। তাই আমরা এই ভ্রাম্যমাণ নরসুন্দরদের কাছেই চুল কাটাই।আফসার হোসেন বলেন, ছোটবেলায় বাবার সঙ্গে হাটে গিয়ে চুল কাটাতাম। এখনও সেই অভ্যাস রয়ে গেছে। তবে নতুন প্রজন্ম হয়ত এসব আর দেখতে পাবে না।
বড়বাড়ী হাট নরসুন্দর সমিতির সাধারণ সম্পাদক সাধন চন্দ্র শীল বলেন, আগের মতো কাজ পায় না ভ্রাম্যমাণ এই নরসুন্দররা। এই পেশা টিকিয়ে রাখতে সরকারি পৃষ্টপোষকতা প্রয়োজন। সহযোগিতা পেলে দোকান করে সম্মানজনকভাবে পেশাটি চালিয়ে যেতে পারবে তারা।
সমিতির সভাপতি কাজল চন্দ্র শীল বলেন, আমরা শুধু নরসুন্দর নই, আমরা বাংলার গ্রামীণ সংস্কৃতির বাহক। অথচ আমরা আজ অবহেলিত। এ প্রসঙ্গে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, আধুনিকতার ছোঁয়ায় ভ্রাম্যমাণ নরসুন্দরদের পেশা হারিয়ে যাচ্ছে। তবে কেউ যদি পেশাগত বা সামাজিক কারণে পিছিয়ে পড়ে এবং সহযোগিতা চান, তাহলে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
গ্রাম বাংলার এই ভ্রাম্যমাণ নরসুন্দররা কেবল পেশাজীবী নন, তারা এক ঐতিহ্যের ধারক ও বাহক। আধুনিকতার ভিড়ে টিকে থাকা এই মানুষগুলো আমাদের ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। প্রয়োজন এখন রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহানুভূতির হাত। যাতে তারা নিজেদের পেশায় মাথা উঁচু করে বাঁচতে পারেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

