হাসপাতালে ভর্তি ডিপজল, নেয়া হবে সিঙ্গাপুর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৩ ১৪ ডিসেম্বর ২০২৩
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। যেখানে ডিপজল লেখেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা, জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।’
ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার বলেন, ‘গত তিন দিন ধরে আমার বাবা হাসপাতালে ভর্তি। বাবার জন্য সবাই দোয়া করবেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।’
অভিনেতা মিশা সওদাগর ডিপজলকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুইদিন চিকিৎসার পর অনেকটা সুস্থ। ডাক্তার সাজেস্ট করছেন আরো বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর যেতে। ২/১ দিনের মধ্যে উনি (ডিপজল) সিঙ্গাপুরে যাবেন। সবাই দোয়া করবেন।’
এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের।
ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এ ছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
















