হিরো, রানু ও ভুবনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন ডায়মন্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২১ ১১ এপ্রিল ২০২২
তাল-লয়হীন বেসুরো গলায় গান গেয়ে সুতীব্র সমালোচনার মুখে পড়েন হিরো আলম। তবুও তিনি থামেন না। সকল সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে উদ্ভট সংগীতচর্চা করে যাচ্ছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে পশ্চিমবঙ্গের রানু মন্ডল ও ভুবন বাদ্যকর গান গেয়ে পরিচিতি পেয়েছেন। যদিও তাদের প্রকৃত অর্থে শিল্পীর কাতারে ফেলতে নারাজ সংগীতপ্রেমীরা। তারাও সুশীল সমাজের নেতিবাচক কথাবার্তা গায়ে মাখেন না।
সংগীত নিয়ে রীতিমতো ছেলেখেলা করা হিরো আলম পৃথকভাবে গাইলেন ভুবন বাদ্যকর ও রানু মন্ডলের সঙ্গে। জানা গেছে, কলকাতায় গিয়ে তাদের সঙ্গে গান রেকর্ডিং করেন তিনি। ফেসবুকে সেই ছবি প্রকাশও করেছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড মনে করেন, হিরো আলম, রানু মন্ডল ও ভুবন বাদ্যকর সংস্কৃতির ক্ষতিসাধন করছেন। তবে তার অভিযোগের আঙুল সরাসরি তাদের দিকে নয়। এই ত্রয়ীকে যারা চালনা করছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তিনি।
ডায়মন্ড বলেন, “কিছু মানুষ নিজ স্বর্থে জেনে-বুঝে প্রতিনিয়ত সংগীত ও অভিনয় জগতের বারোটা বাজিয়ে যাচ্ছেন। অপসংস্কৃতি চর্চার ক্ষেত্রে ওইসব মহলের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছেন আলম, রানু মন্ডল ও ভুবন বাদ্যকরের মতো সমাজে পিছিয়ে পড়া মানুষগুলো। এদের নিয়ে যারা মজা লুটার উদ্দেশ্যে সমাজ ও সংগীতকে কুলষিত করছেন, তাদের বিরুদ্ধে এখন প্রতিবাদ হওয়া খুব জরুরি। যে মানুষগুলো সংগীতের ‘স’ বোঝেন না, তাদেরকে স্টুডিওতে নিয়ে হেডফোন মাথায় পরিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড় করলেই কি সব হয়ে যায়?”
অহিদুজ্জামান ডায়মন্ড বাংলাদেশের গুণী একজন নির্মাতা। তার প্রথম পরিচালিত চলচ্চিত্রের নাম ‘নাচোলের রাণী’। তেভাগা আন্দোলন ও কৃষক সাঁওতাল বিদ্রোহসহ দুঃখী মানুষের অধিকার আদায়ের জন্য জীবনভর সংগ্রাম করা ইলা মিত্রকে নিয়ে ছবিটি নির্মাণ করেছিলেন তিনি। যদিও প্রথম ছবিটি মুক্তি দিতে যুদ্ধ করতে হয়েছিল তাকে।
এরপর নির্মাণ করেন ‘গঙ্গাযাত্রা’। চলচ্চিত্রটির জন্য তিনি ২০০৯ সালে শ্রেষ্ঠ পরিচালক ও কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া তার উল্লেযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অন্তর্ধান’ ও ‘বাষ্পস্নান’। বর্তমানে ‘রোহিঙ্গা’ ও ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’ শিরোনামের দু’টি ছবি নির্মাণাধীন আছে।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
















