১৩৩ ধাপ উন্নতি সাইফের, শীর্ষ দশে মুস্তাফিজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৫ ২৪ সেপ্টেম্বর ২০২৫
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ১৩৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার সাইফ হাসানের। বোলারদের তালিকায় উন্নতি হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান এশিয়া কাপের শুরুতে খেলার সুযোগ পাননি সাইফ। গ্রুপ পর্বে টাইগারদের শেষ ম্যাচে একাদশে সুযোগ পান তিনি। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ২৮ বলে ৩০ রান করেন ডানহাতি ব্যাটার।
সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন সাইফ। ২ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৬১ রানের উইনিং ইনিংস খেলেন তিনি। পরপর দুই ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্যে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তরুণ ব্যাটার। ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং নিয়ে ৮১তম স্থানে উঠেছেন সাইফ।
বাংলাদেশ ব্যাটারদের মধ্যে আরও উন্নতি হয়েছে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়ের। গেল সপ্তাহে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৯ এবং শ্রীলংকার বিপক্ষে ২৩ রান করেন লিটন। দুই ধাপ এগিয়ে ৫৫৪ রেটিং নিয়ে ৪০তম স্থানে উঠেছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ২৬ রান করার পর শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হৃদয়। ৪ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন তিনি। এতে সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন ডানহাতি ব্যাটার। তার রেটিং ৫৫২।
এশিয়া কাপে এখন পর্যন্ত ৭ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এর মধ্যে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে সমান ৩টি করে মোট ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাই বোলারদের তালিকায় প্রভাব ফেলেছেন কাটার মাস্টার। ছয় ধাপ এগিয়ে ৬৬০ রেটিং নিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন ফিজ।
তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ স্পিনার শেখ মাহেদি হাসানের। শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ২৫ রানে ২ উইকেট নেন তিনি। ৬২৯ রেটিং নিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন স্পিন অলরাউন্ডার। দুই ধাপ উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ৫২৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে আছেন তিনি।
উল্লেখ্য, টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটিং-বোলিং ও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের তিন ক্রিকেটার অভিষেক শমা-বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















