১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০২ ১৭ এপ্রিল ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলবে অজিরা।
ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশে আসবে অজিরা। সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে সফরকারী দল।
সিরিজের প্রথম ওয়ানডে হবে ৯ জুন। পরের দুই ম্যাচ হবে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজ। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে ১৭ জুন। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ জুন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সম্প্রচার চুক্তির কারণে এবার আর আগের মতো ‘ব্ল্যাকআউট’ হবে না। অর্থাৎ, ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশে হওয়া কোনো পুরুষদের দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজ অস্ট্রেলিয়ায় সরাসরি সম্প্রচারিত হবে।
অস্ট্রেলিয়া সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশে ওয়ানডে খেলেছিল। সেই সিরিজে তারা ৩-০ ব্যবধানে জেতে। সেটিই ছিল মাইকেল ক্লার্কের অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজ।
এ ছাড়া সবশেষ অস্ট্রেলিয়া ২০২১ সালের আগস্টে বাংলাদেশ সফরে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। যেখানে তারা ৪-১ ব্যবধানে বাংলাদেশের কাছে হারে।
ওই সিরিজে নাথান এলিস অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন। তবে সম্প্রচার জটিলতার কারণে সেই সিরিজ অস্ট্রেলিয়ায় দেখানো হয়নি।
এবার সেই সমস্যা নেই। নতুন চুক্তির ফলে অস্ট্রেলিয়ার ফক্স ক্রিকেট ও কায়ো স্পোর্টসে ম্যাচগুলো সম্প্রচার করা হবে।
বর্তমানে বাংলাদেশ নিজেদের মাটিতে ব্যস্ত আছে নিউজিল্যান্ডের বিপক্ষে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। শুক্রবার থেকে মিরপুরে শুরু হয়েছে দুই দলের ওয়ানডে সিরিজ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















