ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১৩৮

১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১১ ২৪ জুন ২০২৬  

৩৯ বছর বয়সে পা রেখেছেন লিওনেল মেসি। ২৪ জুন ১৯৮৭ সালে রোজারিওতে জন্ম নেন ফুটবলের এই জাদুকর। 

এই বয়সে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেও শুরুতে জাদু দেখিয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে করেছেন হ্যাটট্রিক। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেও করেছেন জোড়া গোল। 

২ ম্যাচে ৫ গোল করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন মেসি। ইন্টার মায়ামি ফরোয়ার্ডের নৈপুণ্যে আর্জেন্টিনাও এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে নকআউট পর্ব। 

শুধু এবারের বিশ্বকাপ নয়। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে শীর্ষে বসেছেন মেসি। 

২০০৪ সালে বার্সেলোনার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু। পরের বছর গায়ে তুলেন জাতীয় দলের জার্সি। এরপর নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। 

মাত্র ১৭ বছর বয়সে বার্সার হয়ে অভিষেকের পর থেকে মেসিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত ২৩ বছরের ক্যারিয়ারে ৫৬৫ ম্যাচে করেছেন ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৯১৬ গোল। 

কোন বয়সে কয়টি গোল করেছেন মেসি? চলুন পাঠক সেটি দেখে আসি—

বয়স গোল
১৭ বছর ১
১৮ বছর ১০
১৯ বছর ১৯
২০ বছর ২১
২১ বছর ৪১
২২ বছর ৪৮
২৩ বছর ৫৭
২৪ বছর ৮২
২৫ বছর ৬৯
২৬ বছর ৪৬
২৭ বছর ৬৪
২৮ বছর ৫০
২৯ বছর ৫৭
৩০ বছর ৫১
৩১ বছর ৫৫
৩২ বছর ২৮
৩৩ বছর ৪৬
৩৪ বছর ২৪
৩৫ বছর ৩৮
৩৬ বছর ৩০
৩৭ বছর ২৯
৩৮ বছর ৫০
৩৯ বছর ?
খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর