ঢাকা, ২৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ১১ কার্তিক ১৪৩৩
good-food
৬৩৬

১৮ খাতে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১২ ১৪ ফেব্রুয়ারি ২০২১  

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ২ খাতে।

 

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৭.৩ শতাংশ দর কমেছে। এরপরে আর্থিক ও সেবা-আবাসন খাতে  ৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিমেন্ট খাতে ৬.৩ শতাংশ দর কমেছে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

 

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.৭ শতাংশ, বিমা খাতে ৪.২ শতাংশ, ব্যাংক খাতে ৩.৮ শতাংশ, কাগজ খাতে ৩.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.৯ শতাংশ, আইটি ও সিরমিক খাতে ২.৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৯ শতাংশ, বস্ত্র খাতে ১.৮ শতাংশ, প্রকৌশল খাতে ১.৩ শতাংশ, ওষুধ খাতে ১.২ শতাংশ,  ট্যানারি খাতে ১.১ শতাংশ, ভ্রমণ খাতে ১ শতাংশ দর কমেছে।

 

অন্যদিকে দর বেড়েছে খাদ্য ও বিবিধ খাতে।

 

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর