২০২৫: আলোচিত ৮ সিনেমা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৯ ৯ ডিসেম্বর ২০২৫
চলতি বছর শেষের দিকে। এ বছর ঢালিউডে দুই ঈদের সিনেমাসহ প্রায় ৪৫টি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে ঈদের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলো খুব বেশি ব্যবসা সফল ও আলোচনায় আসতে পারেনি।
চলতি বছরে বানিজ্যিক সিনেমায় দুইজন নায়িকার অভিষেক হয়েছ। দুই নায়িকা হলেন তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।
এরমধ্যে শাকিবের বিপরীতে সাবিলা নূর ও শরীফুল রাজের বিপরীতে ফারিণ ছিলেন।
দুই নায়িকাই প্রথম সিনেমা দিয়ে দর্শকের প্রশংসা কুড়ান। এছাড়া এবার সিনেমায় দেখা গেছে জনপ্রিয় সংগীতশিল্পী বালামকে।
চলতি বছরে আলোচিত ৮ ঢাকাই চলচ্চিত্র নিয়ে দেশকাল নিউজের আয়োজন…

শাকিব খান
বরবাদ
চলতি বছরের এপ্রিল মাসে ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় নির্মিত সিনেমাটির বাজেট ছিলো ১৫ কোটি টাকা। এতে শাকিবর সঙ্গে জুটি ছিলেন কলকাতার ইধিকা পাল। এ সিনেমায় শাকিবের লুক ও অভিনয় দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এছাড়া এ সিনেমার ‘জিল্লু মাল দে’ সংলাপটি সোশ্যাল মিডিয়ায় অল্প সময়ে ভাইরাল হয়।

শাকিব খান ও সাবিলা নূল
তাণ্ডব
চলতি বছরে শাকিবের ‘তাণ্ডব’ সিনেমাটিও দারুণ আলোচনায় ছিল। রায়হান রাফী নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী ও ফজলুর রহমান বাবু।

‘দাগি’ সিনেমায় আফরান নিশো
দাগি
চলতি বছরে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমাটিও দর্শকের প্রশংশা কুড়ায়। নিশোর বিপরীতে এ সিনমোয় ছিলেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। এর আগে নিশো ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে দর্শকের মধ্যে বাজিমাত করেন। সেই ধারাবাহিকতায় এ সিনেমাটিও দর্শক লুপে নেয়।

আজমেরী হক বাঁধন
এশা মার্ডার: কর্মফল
চলতি বছরে মুক্তি পাওয়া ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিও দর্শকের প্রশংসা কুড়ায়। অপরাধমূলক থ্রিলার এই চলচ্চিত্রে এতে প্রধান চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সানি সানোয়ার পরিচালিত এ সিনেমায় আরও ছিলেন মিশা সওদাগর, সুমিত, শরীফ সিরাজ, ও পূজা অ্যাগনেস ক্রুজ।

মোশাররফ করিম ও ফারিণ ও শরীফুল রাজ
ইনসাফ
এ সিনেমার মধ্য দিয়ে বানিজ্যিক সিনেমায় নাম লেখেন তাসনিয়া ফারিণ। প্রথম সিনেমায় গ্ল্যামার ও অভিনয়ে দর্শকের নজর কাড়েন তিনি। এ সিনেমাতে তিনি শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধেন। অ্যাকশন ও প্রেমের এ সিনেমাটি আলোচনার পাশাপাশি ব্যবসা সফলও হয়েছে। এটি নির্মাণ করেন সঞ্জয় সমাদ্দার। এতে আরও অভিনয় করেন মোশাররফ করিম ও মিশা সওদাগর।

জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিম
উৎসব
চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পায় তানিম নূর নির্মিত সিনেমা ‘উৎসব’। পারিবারিক আবহের এই সিনেমাটি মুক্তি পর খুব দ্রতই দর্শকদের পছন্দের তালিকায় চলে আসে। এটি এই বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা। এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

সিয়াম
জংলি
চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় এম রাহিম নির্মিত ‘জংলি’ সিনেমাটি। এই সিনেমাটিও ব্যাবসাসফল ও আলোচনায় আসে। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি, দীঘি, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।

‘দেলুপি’ সিনেমার পোস্টার
দেলুপি
চলতি বছরের শেষের দিকে এসে আলোচনার জন্ম দিয়েছে ‘দেলুপি’ সিনেমাটি। এটি নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘দেলুপি’তে যারা অভিনয় করেছেন, তারা সকলেই খুলনার বাসিন্দা— চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ঈদে চড়া মসলার বাজার
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
















