২০২৬ বিশ্বকাপ: আর্জেন্টিনার ২০ ফুটবলার চূড়ান্ত, যারা আছেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫১ ৮ জানুয়ারি ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো মাস কয়েক বাকি থাকলেও আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। চূড়ান্ত তালিকা হাতে পাওয়া যাবে আর কিছু দিন পর।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। এর মধ্যে ২০ জনের জায়গা প্রায় চূড়ান্ত। বাকিরা আছেন শেষ মুহূর্তের বিবেচনায়।
লিওনেল স্কালোনির দল বিশ্বকাপে খেলবে গ্রুপ জে’তে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রে। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
২০ জন খেলোয়াড়কে প্রায় নিশ্চিত ধরা হচ্ছে। গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ। তার সঙ্গে থাকছেন জেরোনিমো রুল্লি। রক্ষণভাগে নিয়মিতদের মধ্যে আছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডে স্কালোনির ভরসার নামগুলো হলো রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো। এ ছাড়া সাম্প্রতিক সময়ে গুরুত্ব পাচ্ছেন জুলিয়ানো সিমেওনে ও তরুণ নিকোলাস পাজ। আক্রমণভাগে সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। তিনি খেলতে চাইলে বিশ্বকাপে থাকবেন বলেই ধারণা। তার সঙ্গে নিশ্চিতদের তালিকায় রয়েছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস ও থিয়াগো আলমাদা।
শেষ ছয়টি জায়গার জন্য প্রতিযোগিতা চলছে বেশ কয়েকজনের মধ্যে। তৃতীয় গোলরক্ষক হিসেবে এগিয়ে আছেন ওয়াল্টার বেনিতেজ। রক্ষণভাগে আলোচনায় রয়েছেন হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, মারকোস সেনেসি। অভিজ্ঞতার কারণে মারকোস আকুনিয়া আপাতত এগিয়ে থাকলেও তরুণ ভালেন্তিন বার্কো নজরে রয়েছেন। মিডফিল্ডে এজাকুয়েল পালাসিওস এবং ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো দলে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন। শেষ ফরোয়ার্ড পজিশনের জন্য আলোচনায় হোসে ম্যানুয়েল লোপেজ।
অন্যদিকে চোট ও ধারাবাহিকতার অভাবে আপাতত জাতীয় দলের ভাবনায় নেই পাউলো দিবালা। একই কারণে আলোচনার বাইরে মাতিয়াস সুলে, আলান ভারেলা ও ফাকুন্দো কাম্বেসেস। তরুণ ক্লোদিও এচেভেরি, ভ্যালেন্তিন কার্বোনি ও ভ্যালেন্তিন গোমেসদেরও এখনও নিজেদের প্রমাণ করতে হবে।
বিশেষ ক্ষেত্রে আছেন আলেহান্দ্রো গারনাচো। বড় ক্লাবে খেললেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে তার সুযোগ পাওয়া অনিশ্চিত। নিয়মিত আলোচনায় থাকলেও এখনো স্থায়ী জায়গা নিশ্চিত করতে পারেননি আনহেল কোরেয়া। বিশ্বকাপ শুরুর আগে সময় এখনো হাতে রয়েছে। তাই স্কালোনির চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনাও খোলা থাকছে।
- অফিসে ব্যক্তিগত আলাপ: কতটা বলবেন, কোথায় থামবেন?
- গোলাপি বলের টেস্টকে ইংল্যান্ডের ‘না’
- কথা বলতে পারছেন না ফারিয়া
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের রণডঙ্কা, কাতার ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা
- থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২
- বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও করা উচিত হয়নি: ইসি সচিব
- রোজা শুরু কবে, জানা গেলো সম্ভাব্য তারিখ
- ইরানে বিক্ষোভে ২০০০ জন নিহত: সরকারি কর্মকর্তা
- সন্তানের বিয়েতে যা যা করা উচিত মা-বাবার
- মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমল ৬০ শতাংশ, কমবে দাম
- হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ
- গুগলে যা সার্চ করলেই জেল হবে আপনার!
- সালমান হত্যা: সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন
- আইসিসির অনুরোধেও অনমনীয় বিসিবি, ভারতে যাবে না বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন ‘আগে হামলা’
- বাংলাদেশ থেকে উড়ে বেলুন পড়লো ভারতে, ব্যাপক উত্তেজনা
- সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- নির্বাচনি প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা
- হজমের বন্ধু যে ৫ প্রোটিনযুক্ত খাবার
- তাহসান, সালমার বিচ্ছেদের নেপথ্যে কী
- নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়
- শচীন-সাঙ্গাকারাকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড
- মোসাব্বিরকে হত্যা ব্যবসার দ্বন্দ্বে: ধারণা ডিবির
- বিকাশের মাধ্যমে করা যাবে কর পরিশোধ
- একই দামে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়াল বিটিসিএল
- কুয়াশা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?
- এআই ও রিলস নিয়ে কড়া মন্তব্য শিল্পার
- বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান
- নজরে বাংলাদেশ-চীন, পশ্চিমবঙ্গে নৌঘাঁটি বানাচ্ছে ভারত
- তথ্য চুরির দিকে ঝুঁকছে সাইবার হামলাকারীরা
- তথ্য চুরির দিকে ঝুঁকছে সাইবার হামলাকারীরা
- বিকাশের মাধ্যমে করা যাবে কর পরিশোধ
- স্মার্টফোন-ল্যাপটপ মেরামতের আগে যেসব কাজ করতে ভুলবেন না
- শীতে বায়ুদূষণ বেড়ে যায় কেন?
- কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?
- এবার পাতানো নির্বাচন হবে না: সিইসি
- একই দামে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়াল বিটিসিএল
- যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন ‘আগে হামলা’
- পাকিস্তান কেন বাংলাদেশসহ বিভিন্ন দেশে যুদ্ধবিমান বিক্রি করছে?
- আয়কর রিটার্নে টাইপিং মিসটেক, সংশোধন হয়েছে: সারজিস
- ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী
- হলফনামায় ১৬ লাখ টাকার হিসাব স্পষ্ট করলেন নাহিদ
- হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ
- ফেরাউন, নমরুদের মতো ট্রাম্পেরও পতন হবে: খামেনি
- রাভিনার সঙ্গে প্রেম, কারিশমার জন্য প্রতারণা অজয়ের
- এআই ও রিলস নিয়ে কড়া মন্তব্য শিল্পার
- বিশ্বকাপ বর্জন নিয়ে বিসিবির ভাবনা জানালেন আসিফ
- রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ, কারণ জানা গেল
- তামিমকে ‘ভারতের দালাল’ বলায় ক্ষুব্ধ ক্রিকেটাররা
- হজমের বন্ধু যে ৫ প্রোটিনযুক্ত খাবার
















