ঢাকা, ২৬ সেপ্টেম্বর শনিবার, ২০২৬ || ১০ আশ্বিন ১৪৩৩
good-food
১৩৪

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৫ ১৬ জুলাই ২০২৬  

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অবসরপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি জানিয়েছে, দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মোজাফফর হোসেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফর হোসেন। তিনি সেনাবাহিনীর সাবেক সদস্য। তাই তাকে আটকের ব্যাপারে সেনাবাহিনীকে জানানো হয়েছে। তারা এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবে।”

শফিকুল ইসলাম জানান, বিকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর