৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৯ ৭ জুলাই ২০২৬
ছয়টি বিশ্বকাপ খেলেও সোনালি ট্রফি আর ছোঁয়া হলো না। শেষবারের মতো বিশ্বমঞ্চে নেমেও স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে।
তবে বিদায়ের মুহূর্তে আক্ষেপের চেয়ে জাতীয় দলের হয়ে নিজের অবদানকেই বেশি গুরুত্ব দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক।
তার বিশ্বাস, দেশের জার্সিতে নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন বলেই বিবেকের কাছে তিনি নির্ভার।
স্পেনের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রোনালদো নিশ্চিত করেছেন, এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
তবে বিশ্বকাপ জয়ের অপূর্ণতা অনেকটাই পূরণ করেছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা।
রোনালদো বলেন, ‘‘আমি ২০১৬ সালের ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। সেই অর্জন চিরকাল আমার সঙ্গে থাকবে। আগামীকাল নতুন একটি দিন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’’
বিশ্বকাপ জিততে না পারলেও জাতীয় দলের হয়ে রোনালদোর অর্জনের তালিকা সমৃদ্ধ। ২০১৬ সালের ইউরোর পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপাও জিতেছে পর্তুগাল, যার নেতৃত্বে ছিলেন তিনি।
জাতীয় দলের হয়ে ২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে রোনালদো স্মরণ করিয়ে দেন, তার আগে পর্তুগালের কোনো আন্তর্জাতিক শিরোপা ছিল না।
পর্তুগিজ অধিনায়ক বলেন, ‘‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো আন্তর্জাতিক শিরোপা ছিল না। তাই আমার খুশি হওয়ারই কথা।’’
তবে অর্জনের কথা বললেও বিদায়ের বেদনা লুকাননি তিনি। তার মতে, পর্তুগাল আরও ভালো খেলতে পারত, যদিও প্রতিপক্ষ ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী দল।
রোনালদো বলেন, ‘‘এভাবে বিদায় নিতে হওয়ায় অবশ্যই খারাপ লাগছে। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি। আমরা ভালোই খেলেছি, দলের পারফরম্যান্সও খারাপ ছিল না। অবশ্য আরও ভালো করা যেত। তবে স্পেন বিশ্বের অন্যতম সেরা দল। আমার বিশ্বাস, তারা ফাইনালে উঠবে, অথবা অন্তত তার খুব কাছাকাছি যাবে।’’
বিশ্বকাপের ট্রফি অধরাই থেকে গেল। তবে রোনালদোর কাছে জাতীয় দলের হয়ে জেতা তিনটি আন্তর্জাতিক শিরোপা, বিশেষ করে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি, তার ফুটবল জীবনের সবচেয়ে গর্বের অর্জন হিসেবেই থেকে যাবে।
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নেইমার
- পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
- ডেঙ্গু চিকিৎসায় পেঁপে পাতার রস কি সত্যিই কার্যকর?
- তেহরানে আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল
- জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ
- এমবাপ্পের ভিডিও দেখে মিশরের বাজিমাত
- সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
- একদিন না খেয়ে থাকলে শরীরে যা ঘটে
- সালাহকে নিয়ে দুঃসংবাদ!
- জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
- আমিরের তৃতীয় বিয়ের অতিথি সাবেক দুই স্ত্রী, আরও যারা থাকছেন
- শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ ১৫ শিক্ষার্থীর
- কৃতি শ্যাননের বিয়ে কবে
- আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স
- সাধারণ মাথাব্যথা নাকি মাইগ্রেন? বুঝে নিন শুরুতেই
- বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে শিগগিরই
- এলপিজির দাম কমলো
- প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ খুললো
- স্পাইডার-ম্যানকে খুঁজছেন মেসি
- ডেঙ্গু সম্পর্কে কী কী মাথায় রাখা প্রয়োজন?
- পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
- তেহরানে আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল
- বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ
- বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা
- এমবাপ্পের ভিডিও দেখে মিশরের বাজিমাত
- সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
- কৃতি শ্যাননের বিয়ে কবে
- সাধারণ মাথাব্যথা নাকি মাইগ্রেন? বুঝে নিন শুরুতেই
- ডেঙ্গু সম্পর্কে কী কী মাথায় রাখা প্রয়োজন?
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- ‘ব্লাড সুগার’ হয়েছে নাকি ডায়াবেটিস? বুঝবেন যেভাবে
- ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকো
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স
- আমরাও বাংলাদেশকে ভীষণ ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক
- বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে শিগগিরই
- সালাহকে নিয়ে দুঃসংবাদ!
- জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ
- খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
















