ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৪৪৯

৭১-এ বাংলাদেশে গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০৬ ৭ ফেব্রুয়ারি ২০২২  

কিংবদন্তীতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশে এসে বিভিন্ন স্থানে গান পরিবেশন করেছিলেন। শিল্পী যে ঘটনা নিয়ে টুইটারেও একটি বার্তা প্রকাশও করেছিলেন।  ওই বার্তায় বরেণ্য এই শিল্পী ১৯৭১ সালে বাংলাদেশে এসে সংগীত পরিবেশনের স্মৃতিচারণা করেছিলেন।

 

১৯৭১-এর স্মৃতিবাহী ওই টুইটটি করেছিলেন ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর। টুইটারে লতা মঙ্গেশকর ১৯৭১ সালে অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে তাঁর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। এ দেশে তিনি বিখ্যাত অভিনেতা সুনীল দত্তের গ্রুপের সঙ্গে এসেছিলেন। 

 

তিনি লিখেছিলেন, ‘নমস্কার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হতেই আমি সুনীল দত্তের গ্রুপের সঙ্গে বাংলাদেশ গিয়ে অনেক কার্যক্রমে অংশ নিয়েছিলাম। সে সময়ে সেনাবাহিনীর উড়োজাহাজে করে সব জায়গায় গিয়েছিলাম।’

 

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য ভারতীয় শিল্পীরা এগিয়ে আসেন। সে সময় লতা মঙ্গেশকর ছাড়াও মোহাম্মদ রফী, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়,  মান্না দে, সলিল চৌধুরী, আশা ভোসলে প্রমুখ বাংলাদেশের জন্য সংগীত পরিবেশন করেছিলেন।

 

বরেণ্য শিল্পী লতা মঙ্গেশকর পরে বাংলাদেশের চলচ্চিত্রে গানও গেয়েছিলেন। ১৯৭২ সালে মমতাজ আলী ‘রক্তাক্ত বাংলা’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সেই চলচ্চিত্রে সলিল চৌধুরীর সুরে ‘ও দাদাভাই’গানটি গেয়েছিলেন তিনি।