৯ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখের কলকাতায় মোস্তাফিজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৮ ১৬ ডিসেম্বর ২০২৫
প্রথম সেটে নাম ছিল না মোস্তাফিজুর রহমানের। পেসারদের দ্বিতীয় সেটে বাংলাদেশি তারকার নাম আসতেই ঝাঁপিয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।
তিন দলের কাড়াকাড়ির পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছে শাহরুখ খানের কলকাতা। আইপিএলে ‘কাটার মাস্টারের’ এটি নতুন ঠিকানা।
মঙ্গলবার ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজের নাম নিলামে আসতেই প্রথমে আগ্রহ দেখায় দিল্লি। এরপর তাকে দলে নেওয়ার লড়াইয়ে যোগ দেয় চেন্নাই ও কলকাতা। একে একে বিড করতে থাকে দলগুলো। মাঝে সরে যায় দিল্লি। তবে চেন্নাই ও কলকাতার লড়াই চলতেই থাকে।
নিলামে লাফিয়ে বাড়তে থাকে মোস্তাফিজের দাম। শেষ পর্যন্ত দাম বেড়ে ২ কোটি থেকে দাঁড়ায় ৯ কোটি ২০ লাখে! আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি।
একই দিনে নিলামে ক্যামেরুন গ্রিনের জন্য বিশাল অর্থ ঢালে কলকাতা। তাকে দলে নেয় ২৫ কোটি ২০ লাখ রুপিতে।
আইপিএলে এই প্রথম কলকাতার হয়ে খেলবেন মোস্তাফিজ। এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে।
আইপিএলে এর আগে সর্বোচ্চ ৬ কোটি রুপি মূল্য পেয়েছেন মোস্তাফিজ। যদিও ২০২৫ সালের সেই আইপিএলে বেশি ম্যাচখেলার সুযোগ পাননি তিনি। তবে এবার গোটা আসরের জন্যই বাংলাদেশি পেসারকে চাচ্ছে কলকাতা।
আইপিএলে মোস্তাফিজকে নিয়ে আগ্রহ থাকবে, এই ধারণা ছিল আগে থেকেই। ২০ বছর বয়সী এই পেসার পাঁচ দলের হয়ে মাতিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি লিগটি।
তাছাড়া নিজের আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেওয়া বাংলাদেশি তারকার ইকোনোমিও ভালো। ডেথ ওভারেও কার্যকরী ভূমিকা পালন করেন তিনি। তাই তো এবারের নিলামে তার দাম উঠেছে আকাশছোঁয়া!
কলকাতার হয়ে এর আগে বাংলাদেশিদের মধ্যে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও লিটন দাস।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















