৯ মাসের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪০ ২ ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম কমছেই। বুধবার (১ জানুয়ারি) মার্কিন মুদ্রাটির মূল্য আরও হ্রাস পেয়েছে। গত ৯ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ইউএস কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। তবে সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুদিন কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে হতে পারে।
এদিন ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে ফেড। সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন পাওয়েল। তিনি বলেন, ঋণের খরচ বাড়ছে। ফলে সামনে কেন্দ্রীয় ব্যাংক কী সিদ্ধান্ত নেবে, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। কিন্তু এক্ষেত্রে মূল্যস্ফীতিতে লাগাম টানাকে প্রাধান্য দেয়া হবে।
নিউইয়র্কে ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, মূল্যস্ফীতি নিম্নমুখী হয়েছে। এই ধারা অব্যাহত থাকতে পারে। সেক্ষেত্রে আর একবারই সুদ হার বাড়াতে পারে ফেড। ঝুঁকিপূর্ণ সম্পদগুলোর জন্য এই খবর খুবই ভালো। এতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর দর বাড়তে পারে। সেই সঙ্গে ডলারের অধিক দরপতন ঘটতে পারে।
এই পরিস্থিতিতে ডলার সূচক ১০১ দশমিক ০৩ পয়েন্টে নেমে গেছে। গত ২২ এপ্রিলের পর যা সবচেয়ে কম। প্রতি ইউরোর দাম উঠেছে ১ দশমিক ১০০২০ ডলারে। ২০২২ সালের ৪ এপ্রিলের পর যা সর্বোচ্চ।
শুধু তাই নয়, জাপানি ইয়েনের বিপক্ষেও গ্রিনব্যাকের দরপতন হয়েছে। গত ২০ জানুয়ারির পর যেটা সর্বনিম্ন। ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৬০ শতাংশ। পাউন্ডপ্রতি মূল্য স্থির হয়েছে ১ দশমিক ২৩৯১০ ডলার।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










