ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৩ কার্তিক ১৪৩৩
good-food

তিস্তার পানি বিপৎসীমার ওপরে: চরাঞ্চলে বন্যা

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার  তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানায়,  শুক্রবার ভোর থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করে।

০৪:১৩ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১৭ হাজার

ভারতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সমস্ত পরিষেবা। খুলেছে সরকারি-বেসরকারি অফিস। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৯৬ জন। যা দেশটিতে এ পর্যন্ত একদিনের হিসাবে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।

০৪:০৫ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার

সাহারা খাতুন ফের আইসিইউতে 

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আবারও আইসিইউতে নেওয়া হয়ছে।

 

০৪:০১ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার

করোনা কেড়ে নিল ৪০ প্রাণ: শনাক্ত ৩৮৬৮ 

বাংলাদেশে নতুন করে ৩৮৬৮ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।  গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেছেন ৪০ জন।

 

 

০৩:৫৭ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার

সুইস ব্যাংকে বাড়ছেই বাংলাদেশী ধনকুবেরদের টাকা

সুইস ব্যাংকে বাড়ছেই বাংলাদেশী ধনকুবেরদের টাকা। প্রতি সুইস ফ্র্যাংক ৮৭ টাকা হিসাবে ২০১৯ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।

০৮:৩৫ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনার কাছে হেরে গেলেন ডা. ফিরোজা

করোনায় আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডা. ফিরোজা বেগম (৬৫) নামে ওই চিকিৎসক বৃহস্পতিবার ভোর ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে তার স্বামী ডা. শফিকুর রহমান রুনু হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থাও আশঙ্কাজনক।

০৮:১৯ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

হাজার হাজার মানুষ বেকার, ঢাকা ছাড়ছেন অনেকেই

বাংলাদেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছেন। ধারণা করা হচ্ছে, ৫০ হাজার মানুষ ঢাকা ছেড়ে গেছেন। 

০৮:১৬ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

এবার ভারতীয় চাষীদের পানি বন্ধ করলো ভুটান

একদিকে চীন। আরেকদিকে নেপাল। কাশ্মির নিয়ে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ বিরোধ তো আছেই। এ তালিকায় এবার যুক্ত হলো ভুটান। হঠাৎ করেই ভারতে পানি প্রবাহ আটকে দিয়েছে দেশটি। এতে বিপাকে পড়েছে আসামের ওই এলাকার চাষীরা। অঞ্চলটিতে চাষাবাদের ক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

০৪:৩৪ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনা কেড়ে নিল ৩৯ প্রাণ, শনাক্ত ৩৯৪৬

২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে অতি ছোঁয়াচে ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে আরও ৩ হাজার ৯৪৬ জনের শরীরে।
এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৬২১ জনের। সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৬০৬ জন।

০৪:৩০ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

দেশে করোনায় আরও ৩ চিকিৎসকের মৃত্যু

করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে  দেশের আরও ৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেছেন অর্ধশত চিকিৎসক।

বুধবার ঢাকায় দুজন ও চট্টগ্রামে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান রাজধানীর আল-মানার হাসপাতালের পরিচালক ও ডায়াবেটিস স্পেশালিস্ট ডা. মো. সাইফুল ইসলাম।

০৪:২৪ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

বার্সাকে হঠিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

সার্জিও রামোসের নিঁখুত ফ্রি-কিকে মায়োর্কাকে লা লিগায় ২-০ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে পিছনে ফেলে আবারো লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে জিদানের দল। আলফ্রেডো ডি স্টেফানোতে ম্যাচের ১৯ মিনিটে ১৯ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ভিনসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় স্বাগতিক মাদ্রিদ।

০৪:২০ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে ওয়ার্কার্স পার্টির মানব বন্ধন

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও প্রগতিশীল ছাত্র জোট।  বৃহস্পতিবার (২৫ জুন) প্রেসক্লাবের সামনে আলাদা মানববন্ধনে দল দুটি এই দাবি জানায়।

 মানববন্ধনে বক্তারা দাবি করেন, সরকার করোনা মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।

০৪:১৬ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

২২ পয়েন্টে শতাধিক বাইসাইকেল

জোবাইক এখন গুলশান-বনানী-বারিধারায়

দেশের প্রথম বাইসাইকেল রাইড শেয়ারিং সেবার প্রতিষ্ঠান জোবাইকের কার্যক্রম এবার বিস্তৃত হল ঢাকার উত্তর সিটি করপোরশনের গুলশান, বনানী ও বারিধারা এলাকায়।

০৭:৩৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

শ্রীলঙ্কা সফর স্থগিত করলো বাংলাদেশ

এবার শ্রীলঙ্কা সফর স্থগিত ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে বাংলাদেশের সিরিজ খেলার সূচি নির্ধারিত ছিল।

 

০৬:২৮ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

রাজধানীতে রেড জোনে ছুটির ঘোষণা আসছে

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ঝুঁকিতে থাকা রাজধানী ঢাকা মহানগরীর কয়েকটি জায়গায় ছোট আকারে রেড জোন ঘোষণা করে ছুটি আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
 

০৬:২১ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

করোনা: টাকার জন্য বেঁধে রাখা হলো লাশের হাত

করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি করানোর পর ওই রোগীকে 'কথিত' আইসিইউতে নেওয়া হয়। এরপর ক্রমাগত টাকার চাপ দেওয়া হয় রোগীর পরিবারকে। রোগী মারা যান, মৃত্যুর পরেও বেডের সঙ্গে মৃতের হাত বাঁধা ছিল। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজধানীর মালিবাগের প্রশান্তি হাসপাতালে।

০৪:৫০ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

সাংবাদিক-কবি মাশুক চৌধুরীর ইন্তেকাল

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক কবি মাশুক চৌধুরী মারা গেছেন।

 

০৪:৪৫ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

করোনায় ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত  ১ লাখ ২২ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।এই সময়ে ১৬ হাজার ৪৩৩ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে ৩ হাজার ৪৬২ জনের শরীরে। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৮২ জন।

০৪:৪১ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

করোনায় প্রবাসে ১২শ’ বাংলাদেশির মৃত্যু

করোনার থাবায় বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছেন ১২ শতাধিক বাংলাদেশি প্রবাসী। বুধবার পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরে অন্তত ১ হাজার ২৩৮ জন বাংলাদেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

০৪:৩৬ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

তথ্যসচিব কারোনাভাইরাসে আক্রান্ত

বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান বুধবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন,  রিপোর্ট পজিটিভ এসেছে। এমনিতে কোনো উপসর্গ ছিল না।”

০৪:৩২ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

দীর্ঘমেয়াদে ফুসফুস বিকল করে দিচ্ছে করোনাভাইরাস?

ব্রিটেনে কোভিড-১৯ যে গুরুতর আক্রান্ত হয়ে সেরে উঠেছে, এমন হাজার হাজার মানুষকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, তাদের ফুসফুস চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা পরীক্ষা করার জন্য।

ব্রিটেনে চিকিৎসকরা বিবিসিকে বলেছেন, যারা করোনা ভাইরাসে গুরুতরভাবে আক্রান্ত হয়েছিলেন, তারা আশঙ্কা করছেন, তাদের একটা বড় অংশের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, যাকে বলা হয় পালমোনারি ফাইব্রোসিস।

০৪:২৫ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

রামদেবর করোনার ওষুধ ধরা, বিজ্ঞাপন বন্ধ 

৭ দিনের মধ্যে শতভাগ করোনা সারিয়ে দেবে৷ এমনই দাবি করে আজ মঙ্গলবার করোনার আয়ুর্বেদিক ওষুধ লঞ্চ করেছে ভারতের বিখ্যাত যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ৷ তবে মাত্র কয়েক ঘণ্টা যেতে না যেতেই রামদেবের কপালে শনির রাহু ভর করেছে।

০৯:০৫ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার

পাকিস্তানের ৭ ক্রিকেটার করোনা পজিটিভ

এ কোন বিপদে পড়ল পাকিস্তান! আর মাত্র কয়েকদিন পরই ইংল্যান্ডে উড়াল দেয়ার কথা দলটির। এরই মধ্যে একের পর এক আসছে করোনা পজিটিভের সংবাদ।

০৮:৫৯ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার

বিএনপির এমপি’র গায়ে ‘মুজিব কোট’

বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ  মঙ্গলবার  জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে ‘মুজিব কোট’ পরে যোগ দিয়েছেন। হঠাৎ করে তার এই আচরণে দলের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়েছে।

০৮:৫২ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার